কালকিনিতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।
- আপডেট সময় : ০২:৫০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

মোঃ রাজু আহম্মেদ,মাদারীপুরজেলা প্রতিনিধিঃ
সরকার অনুমোদিত খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা এবং সার সংক্রান্ত নীতিমালা সংশোধনের দাবিতে মাদারীপুরের কালকিনিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।
আজ মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) কালকিনি মডেল প্রেসক্লাবের কার্যালয়ের সামনে কালকিনি উপজেলার খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন, বাংলাদেশ-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার খুচরা সার বিক্রেতারা অংশ নেন।
আ্যসোসিয়োন এর সাধারন সম্পাদক বিপ্লব সরদার বলেন, সরকার অনুমোদিত খুচরা সার বিক্রেতাদের স্বার্থ রক্ষা এবং সার বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে বর্তমান নীতিমালায় প্রয়োজনীয় সংশোধন আনতে হবে। অন্যথায় সার বিপণন ব্যবস্থায় জটিলতা সৃষ্টি হতে পারে।
উক্ত অ্যাসোসিয়েশন সভাপতি জালাল উদ্দিন বলেন, উক্ত নীতিমালা পরিবর্তন করে আমরা যারা স্যার বিক্রেতা আছেন তাদের বহাল না করা হলে আমরা অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হবো, স্ত্রী-সন্তান নিয়ে পথে বসতে হবে, কৃষকদের সাথে আমাদের সুসম্পর্ক ও বাকী লেনদেন হয়ে থাকে তাও আদায় সম্ভব নয়।
পরে সংগঠনের কিছু নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।























