সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

কবিরাজ বাড়ি রোড উত্তরাংশে রাস্তা সংস্কারের সাথে পয়োনিস্কান ব্যবস্থার দাবী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ৮৮ বার পড়া হয়েছে

filter: 109; fileterIntensity: 0.8; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 39;

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধিঃ- ঝালকাঠি শহরের কবিরাজ বাড়ি রোডের উত্তরাংশে রাস্তা সংস্কারের সাথে পয়োনিস্কাশন ব্যবস্থার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার বিকেল সাড়ে ৪টায় ওই এলাকায় স্থানীয়রা এ মানববন্ধন করেন। এতে বক্তৃতা করেন জেলা জুয়েলারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. ইউসুফ হাওলাদার, জাকির হোসেন, রবিউল ইসলাম, মকবুল হোসেন। এসময় এলাকার প্রবীণ নারী-পুরুষ, যুবক-যুবতী ও স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, একযুগ পূর্বে কৃষ্ণকাঠি গুরুধাম ব্রিজ সংলগ্ন খামার বাড়ি থেকে কবিরাজ বাড়ি হয়ে বিশ^রোড সংযোগ সড়কের সংস্কার করা হয়। কিন্তু তখন পয়োনিস্কাশনের জন্য কোন ধরনের ব্যবস্থা নেয়া হয়নি। বর্ষা মৌসূমে ময়লা পানিতে রাস্তা তলিয়ে থাকে। এলাকাবাসীর উদ্যোগে অর্ধলক্ষ টাকা ব্যয় করে সড়কের পাশে পাইপ বসিয়ে পয়োনিস্কাশনের ব্যবস্থা করা হয়েছিলো। কিন্তু মালবাহী গাড়ি চলাচলের কারণে সেই পাইপ ফেটে নষ্ট হয়ে গেছে। তা দিয়ে ট্যাংকির পানি বের হয়ে এই শুকনো মৌসূমেও দুর্গন্ধ ছড়াচ্ছে। প্রথম শ্রেণির পৌরসভায় বসবাস করে সকল ধরনের পৌর কর ও অন্যান্য শর্ত পূরণ করা সত্বেও পয়োনিষ্কাশনের বিষয়ে কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না। শহরের কবিরাজ বাড়ি রোডের উত্তরাংশে রাস্তা সংস্কারের কাজ চলমান থাকলেও সেখানে কোন পয়োনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। ওই এলাকার বাসিন্দা জেলা জুয়েলারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. ইউসুফ হাওলাদার বলেন, শুকনো মৌসূমেই রাস্তায় বাসার ট্যাংকির পানি বের হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। সেখান থেকে মশার উৎপাদন হয়ে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তের আশঙ্কাসহ মানবতের ও দুর্বিসহ জীবন যাপন করতে হচ্ছে। পয়োনিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণের ব্যবস্থার দাবী জানান। যদি তাও সম্ভব না হয়, তাহলে অন্তত সড়কের পাশে নালা কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জোর দাবী জানান এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কবিরাজ বাড়ি রোড উত্তরাংশে রাস্তা সংস্কারের সাথে পয়োনিস্কান ব্যবস্থার দাবী

আপডেট সময় : ০২:১৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬