বিএনপির সভাপতির বিচার ও বহিষ্কারের দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ০৬:১১:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
filter: 109; fileterIntensity: 0.8; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 29;

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদরের মানপাশা বাজার সংলগ্ন শাহ ভাঙ্গল পুরাতন টেম্পু স্টান্ড শেষ বিদায় সংগঠনের সামনে রবিবার বিকেলে কয়েক শত নারী পুরুষ ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী মাহাবুবুর রহমান রুবেলের বিচার ও বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকার নির্যাতিত পরিবার।
এ সময় বক্তারা বলেন কাজী রুবেল এলাকার মাদক ব্যবসা নিয়ন্ত্রন করেন এবং দখলবাদী চাঁদাবাজি সহ এলাকার যুবতীদের নানা কটুক্তি ও উত্ত্যক্ত করার অভিযোগ করেন এলাকাবাসী।
এলাকাবাসী আরো বলেন অবিলম্বে যদি তাকে বিএনপিকে থেকে বহিষ্কার ও গ্রেফতার না করা হয় তাহলে তার বিরুদ্ধে বৃহত্তম আন্দোলন গড়ে তুলবেন।
উল্লেখ্য শনিবার রাতে শেষ বিদায় সংগঠনের নেতা কর্মীদের উপর হামলার করে সভাপতি সহ ৬/৭ জন সদস্য আহত হয় । হামলার ঘটনায় রাতে আহত নাইম সদর থানায় অভিযোগ দাখিল করেন।
এলাকার ব্যবসারীরা বলেন এখানে দোকান উঠাতে হলে তাকে চাঁদা দিতে হতো চাঁদা না দিলে নেমে আসতো ভয়াবহ নির্যাতন ।
গত ১৭ বছর আওয়ামী লীগের নেতাদের ছত্রছায়া এলাকার মানুষের উপর নির্যাতন করতো।
বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তিনি আরো বেপরোয়ায় হয়ে উঠেন ।
বক্তব্য রাখেন শেষ বিদায় সংগঠনের সভাপতি নাইম সাধারণ সম্পাদক রাকিব, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বাঁকে আলী সরদার, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান , সাবেক যুগ্ম আহ্বায়ক রতন হাওলাদার,ছালেক তালুকদার,ডালিয়া,রুনু বেগম,আসমা বেগম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
ঘন্টা ব্যাপী মানববন্ধনে রাস্তার চারিপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।






















