সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে জুলাই গণঅদ্ভুত্থান উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে হাত কড়া পড়েই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন

চুয়াডাঙ্গায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ছয় প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে নমুনা প্রতীক তুলে দেন রিটার্নিং অফিসার মোহাম্মদ কামাল হোসেন।
প্রতীক বরাদ্দ অনুযায়ী চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীক পেয়েছেন শরীফুজ্জামান, দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন মাসুদ পারভেজ রাসেল এবং হাতপাখা প্রতীক বরাদ্দ পেয়েছেন জহুরুল ইসলাম আজিজী।অন্যদিকে, চুয়াডাঙ্গা-২ আসনে ধানের শীষ প্রতীক পেয়েছেন মাহমুদ হাসান খান বাবু। তার পক্ষে নমুনা প্রতীক গ্রহণ করেন খালিদ মাহমুদ মিল্টন। একই আসনে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন রুহুল আমীন এবং হাতপাখা প্রতীক বরাদ্দ পেয়েছেন হাসানুজ্জামান সজীব।
প্রতীক বরাদ্দ শেষে প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টদের উদ্দেশ্যে রিটার্নিং অফিসার মোহাম্মদ কামাল হোসেন বলেন, নির্বাচনী প্রচারণায় পরিবেশবান্ধব পদ্ধতি অনুসরণ করতে হবে এবং নির্বাচন আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন করতে হবে। নির্বাচন কমিশনের সকল নিয়ম-কানুন মেনে চলার আহ্বান জানান তিনি।
তিনি আরও জানান, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে জেলার চারটি উপজেলায় মোট ১১ ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে তারা তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

আপডেট সময় : ০১:৩৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬