সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানের ঘটনায় সন্দেহজনক দোষারোপ করে প্রতিবেশী দম্পতিকে মারধর ঝালকাঠিতে ফুটপাত দখল ও অবৈধ অটোরিকশা স্ট্যান্ড উচ্ছেদের দাবিতে মানববন্ধন কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আবু নাসের রহমাতুল্লাহ দামুড়হুদায় ১৫শ বস্তা সার জব্দ, অবৈধ পন্থায় মজুদ, গোডাউন সিলগালা পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ মিথ্যা ডায়েরির প্রতিবাদ: নিরপেক্ষ তদন্তের দাবী গ্রামবাসীর ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ নেই ৩ মাসে ১৮৮ কি স্বাভাবিক প্রসব বন্ধ সিজারিয়ান রাজনীতি ও সমাজসেবায় দীর্ঘ পথচলা, জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী পারভেজ মৃধা। বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলে দুবলারচরে হরিণ শিকারীদের হামলায় শরণখোলা রেঞ্জ কর্মকর্তা আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৮:০৮ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এস. এম সাইফুল ইসলাম কবির, সুন্দরবন থেকে ফিরে :দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলেদুবলার আলোরকোলের ডিমেরচরে সোমবার দুপুরে হরিণ শিকারীদের হামলায় আহত হয়েছেন সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা রানা দেব।
আহত রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব জানান, সোমবার (৩ নভেম্বর) বেলা দেড়টার দিকে দুবলার আলোরকোল এলাকার ডিমেরচর বনাঞ্চলে হেটে টহলের সময় বনের মধ্যে হরিণ ধরার জন্য শিকারীদের পেতে রাখা ফাঁদ দেখতে পান। এ সময় বনের মধ্যে তল্লাশি করে ৪/৫ জন লোক দেখতে পেয়ে তাদের ধরার জন্য বনরক্ষীরা ধাওয়া করে। এসিএফ রানা দেব দৌড়ে একজন শিকারীকে ধরে ফেলেন। এ সময় অন্য শিকারীরা এসিএফকে বেধড়ক মারধর করে ধরে রাখা শিকারীকে ছিনিয়ে নিয়ে বনের মধ্যে পালিয়ে যায়।
বনরক্ষীরা ঘটনাস্থল থেকে ১৮টি হাঁটা ফাঁদ জব্দ করেন।
আহত এসিএফ কে দুবলার অস্থায়ী স্বাস্থ্য সেবা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ সুহাস রন্জন হালদার বলেন, মারধরে আহত এসিএফের আভ্যন্তরীন আঘাতের বিস্তারিত বুঝতে তাকে দ্রুত এক্সরে করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।ছবি সংযুক্ত আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলে দুবলারচরে হরিণ শিকারীদের হামলায় শরণখোলা রেঞ্জ কর্মকর্তা আহত

আপডেট সময় : ০৬:১৮:০৮ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫