সংবাদ শিরোনাম ::
আহ্বায়ক বিপ্লব মিস্ত্রী- সদস্য সচিব শিবু দাস বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বাবুগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৫৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ ২২ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ১৩ সেপ্টেম্বর শনিবার আনুষ্ঠানিকভাবে ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বরিশাল জেলা শাখার আহ্বায়ক সৌমেন্দ্র সাহা সমীর ও সদস্য সচিব আশিস কুমার হালদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
কমিটিতে বিপ্লব মিস্ত্রীকে আহ্বায়ক ও শিবু দাসকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
জানাগেছে, শারদীয় দুর্গোৎসব ও হিন্দু সমাজের সাংস্কৃতিক ঐতিহ্যকে রক্ষা, সামাজিক সচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে সম্পৃক্ত করতেই এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

























