সংবাদ শিরোনাম ::
দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ঝালকাঠি জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গার জেলা জামায়াতের জেলা আমির এমপি রুহুল আমিনের শপথ ঘোড়াঘাটে গবাদিপশুর খাদ্য সংকট জানাযার খাদ্যের দাম বৃদ্ধি বিপাকে গরুর মালিক ও খামারিরা চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন

ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের সংঘর্ষে আহত ২০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় দুর্ঘটনাকবলিত বাস দুটিকে মহাসড়কের মাঝখানে রেখে যাওয়ায় সড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস।

মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘আমাদের পরিবহন’ নামের আরেকটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ জন আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে। দুর্ঘটনার পর পরই যান চলাচল বন্ধ হয়ে পড়ে মহাসড়কে। দুপুর ১২টার দিকে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সিন্দিয়াঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে। বাস দুটি সরিয়ে নেওয়ার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের সংঘর্ষে আহত ২০

আপডেট সময় : ০৮:৫১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫