সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বাউফলে স্কুলের শ্রেনি কক্ষে প্রতিবন্ধী শিশুকে যৌণ হয়রানীর অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি ।।

পটুয়াখালীর বাউফলে বুদ্ধি প্রতিবন্ধী ২য় শ্রেণির এক শিক্ষার্থীকে তার বিদ্যালয়ের শ্রেণিকক্ষে যৌণ হয়রানীর অভিযোগ পাওয়া গেছে। হয়রানীর শিকার ওই শিক্ষার্থীর পরিবার থানায় অবহিত করার পর পুলিশ বিষয়টি নিয়ে তদন্তে নেমেছেন।

অভিযুক্ত ব্যক্তি ও নির্যাতিত শিশুটির বাড়ি নওমালা ইউনিয়নের বটকাজল গ্রামে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার মধ্য নওমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থী (৮) মঙ্গলবার সকালে বাড়ি থেকে স্কুলে যায়। তখন ওই শিক্ষার্থী ছাড়া আর কেউ বিদ্যালয়ে আসেনি। সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর শিশুটির পিছু নেয় স্থানীয় কালু (৩৮) নামের এক অটোচালক । শিশুটির পেছনে পেছনে কালু বিদ্যালয়ের শ্রেণি কক্ষ পর্যন্ত যায়। এরপর শ্রেণি কক্ষে একা পেয়ে শিশুটির বুকে হাত দেয় কালু। শিশুটির আপত্তিকর স্থানে খারাপ স্পর্শ করে সে। কালু লুঙ্গি উচিয়ে শিশুটিকে তার যৌণাঙ্গ প্রদর্শন করে। এক পর্যায়ে ভয়ে শিশুটি ডাক চিৎকার দিলে কালু দৌড়ে পালিয়ে যায়। ঘটনার পর শিশুটি বাড়ি গিয়ে তার মায়ের কাছে সবকিছু বলে দেয়।

স্থাণীয় একটি প্রভাবশালী মহল বিষয়টি মীমাংসা করার জন্য শিশুটির মাকে আশ্বাস দেয়। ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও কোনো বিচার না পেয়ে শিশুটির মা ও চাচা বৃহস্পতিবার বাউফল থানায় এসে লিখিত অভিযোগ করেন। বাউফল থানার ওসি ঘটনাস্থলে এসআই মাসুদকে তদন্তের জন্য পাঠান। বৃহস্পতিবার বিকালে এসআই মাসুদ বলেন, আমি বর্তমানে ঘটনাস্থলে আছি।

শিশুটির চাচা সাইফুল ইসলাম বলেন, কালু ২ সন্তানের জনক এবং পেশায় অটো রিক্সা চালক। আর শিশুটির বাবা কয়েকবছর আগে মারা যান। তার মা (আমার ভাবি) একটি এনজিওতে অফিস সহায়ক হিসেবে কাজ করেন। সামান্য বেতন দিয়েই সংসার পরিচালনা সহ প্রতিবন্ধী মেয়েকে লেখাপড়া করান। ঘটনার পর আমি থানায় অভিযোগ করেছি। পুলিশ এসে তদন্ত করেছে। আমি এই ঘটনার বিচার চাই।

বিষয়টি জানার জন্য ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুন্নেছা কণাকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

বাউফল থানার ওসি আক্তারুজ্জামান সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জানার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে স্কুলের শ্রেনি কক্ষে প্রতিবন্ধী শিশুকে যৌণ হয়রানীর অভিযোগ

আপডেট সময় : ০৬:০১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫