সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

পাপিয়া রিমান্ডে জিজ্ঞাসাবাদে তিনি একাধিক রাজনীতিক ও ভিআইপির নাম বলেছেন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৩:১১ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০ ২৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
শামীমা নূর পাপিয়া তার অবৈধ সম্পদ ও অপকর্মের মধ্যে মাদক, অস্ত্র, প্রতারণা আর যৌন ব্যবসার সাথে জড়িতদের নাম বলতে শুরু করেছেন। আদালতের নির্দেশনায় রিমান্ডে জিজ্ঞাসাবাদে তিনি একাধিক রাজনীতিক ও ভিআইপির নাম বলেছেন। এছাড়া তার সঙ্গে থাকা সুন্দরী তরুণী ও খদ্দেরদের নামও প্রকাশ করছেন। এতে অনেক ভিআইপি এখন উদ্বেগের মধ্যে রয়েছেন।

পাপিয়াকে জিজ্ঞাসাবাদের সঙ্গে সম্পর্কিত আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে বুধবার (২৬ ফেব্রুয়ারি) এ খবর প্রকাশ করেছে দেশের একটি জাতীয় দৈনিকের অনলাইন পোর্টাল।

খবরে বলা হয়েছে, পাপিয়া শুধু ঢাকা কেন্দ্রীক নয়, নেটওয়ার্ক গড়ে তুলেছেন বিভিন্ন কয়েক বিভাগ ও জেলা শহরে। তার প্রতিষ্ঠিত অনলাইনভিত্তিক দেহব্যবসার প্রতিষ্ঠানটি এখনো সক্রিয়। অনলাইনভিত্তিক এ প্রতিষ্ঠানের মাধ্যমে ঢাকার বাইরে দেহব্যবসা নিয়ন্ত্রণ করতেন পাপিয়া।

এদিকে পাপিয়াকে সুবিধা দেয়া গড ফাদারদের অনুসন্ধানে নেমেছে দুদক। দুদক বলছে, পাপিয়া থেকে সুবিধা নেয়া রাজনৈতিক দলের নেতাদের তালিকা সংগ্রহের চেষ্টা চলছে। তালিকা পাওয়ার পর তাদেরও নজরদারির আওতায় আনা হবে।

জিজ্ঞাসাবাদ সংশ্লিষ্ট সূত্রটি জানিয়েছে, রিমান্ডে পাপিয়া অনেক প্রভাবশালী ব্যক্তির নাম ফাঁস করে দিয়েছেন। এতে অনেক ভিআইপির ঘুম হারাম হয়ে গেছে। পাপিয়ার কাছ থেকে কোন কোন নেতা অনৈতিক সুবিধা নিয়েছেন, তাদের নিয়ে দলেও কানাঘুষা চলছে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল সারওয়ার বিন কাশেম বলেন, আইনগত বাধা এড়াতে মামলাটির তদন্ত হাতে নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে র‌্যাব। জিজ্ঞাসাবাদ করে পাপিয়ার কাছ থেকে আমরা বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। আরও অনেক তথ্য পাওয়া যাবে বলে মনে করছি।

নাম প্রকাশ না করার শর্তে তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট আরেক কর্মকর্তা বলেন, পাপিয়ার উত্থানের পেছনে কাদের ভূমিকা ছিল, কারা পাপিয়া গংদের কাছ থেকে নিয়মিত সুবিধা নিতেন, তাদের প্রত্যেকের বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। আমরা প্রতিটি তথ্য গুরুত্বের সঙ্গে নিচ্ছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তাৎক্ষণিক রিপোর্ট করছি। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে বলে ওই কর্মকর্তা জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাপিয়া রিমান্ডে জিজ্ঞাসাবাদে তিনি একাধিক রাজনীতিক ও ভিআইপির নাম বলেছেন।

আপডেট সময় : ০৫:৫৩:১১ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০