সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

দুর্গাসাগর খাঁচা থেকে হরিণ উধাও, নিরাপত্তা ঘাটতিতে উদ্বেগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থান দুর্গা সাগর থেকে খাঁচাবন্দি একটি হরিণ নিখোঁজ হয়েছে। খাঁচায় থাকা ১৩টি হরিণের মধ্যে একটি হরিণ হঠাৎ করেই উধাও হয়ে যাওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে।

ঘটনাটি ঘটে গত ৩ আগস্ট । প্রতিদিনের মতোই ওইদিন রাতে দুর্গা সাগরের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা অলিউল হাওলাদার, জাহিদুর রহমান ও বশির শিকদার ডিউটি শেষ করে সকালে দায়িত্ব বুঝিয়ে দেন। সকাল ১০টার দিকে হরিণ পরিচর্যাকারী আশিক লক্ষ্য করেন, একটি হরিণ নেই। বিষয়টি তাৎক্ষণিকভাবে তিনি সমন্বয়কারী মো. জাহাঙ্গীর হোসেন-কে জানালে, তিনি এসে নিশ্চিত হন যে, খাঁচা তালাবদ্ধই রয়েছে, কিন্তু একটি হরিণ নিখোঁজ।

ঘটনার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করা হলেও খাঁচার আশপাশের ক্যামেরাগুলো কাজ না করায় হরিণ নিখোঁজের কোনো ক্লু পাওয়া যায়নি।

এ বিষয়ে দুর্গা সাগর দিঘির সমন্বয়কারী জাহাঙ্গীর হোসেন বরিশাল এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

স্থানীয়রা বলছেন, এটি গুরুতর নিরাপত্তা কিংবা দায়িত্ব অবহেলা। কেউ কেউ এটিকে হরিণ চুরি বলেও সন্দেহ করছেন। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তদন্তের দাবি জানিয়েছে সচেতন মহল।

এ বিষয়ে বরিশাল জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল মতিন খান বলেন, খবর পেয়ে বরিশাল জেলা প্রশাসনের উদ্বোধন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন হরিন গায়েব হওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, হরিণ উধাও হওয়ার বিষয়টি তিনি জানতে পেরে বরিশাল জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিষয়টি তিনিও খতিয়ে দেখছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দুর্গাসাগর খাঁচা থেকে হরিণ উধাও, নিরাপত্তা ঘাটতিতে উদ্বেগ

আপডেট সময় : ০৫:৫৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫