সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

বানারীপাড়ায় বন্দর মডেল ও হাই কেয়ার স্কুলের সীমানা প্রাচীর আবারও ভেঙ্গে ফেলেছে দুবৃর্ত্তরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০ ১৯২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় জাতীয় শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত বন্দর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বধিরদের কথা শিক্ষা প্রতিষ্ঠান হাই কেয়ার স্কুলের সীমানা প্রাচীর আবারও ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা। বন্দর মডেল স্কুলের সাবেক প্রধান শিক্ষক ও হাই কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা এবং পরিচালক আ.হাই বখ্শ জানান সোমবার সকালে স্কুলে গিয়ে তিনি একই ক্যাম্পাসে অবস্থিত দুই বিদ্যালয়ের দক্ষিণ-পূর্ব কর্ণারের সীমানা প্রাচীর বেশী ভাঙ্গা অবস্থায় দেখতে পান। এর এক সপ্তাহ আগে ১৬ ফেব্রুয়ারী রাতে একই প্রাচীর ও বাথরুম লাগোয়া গ্রিল কেটে এবং তালা ভেঙ্গে ফেলে দুর্বৃত্তরা।পরের দিন ১৭ ফেব্রুয়ারী আ. হাই বখ্শ থানায় এ ব্যপারে সাধারণ ডায়েরী করেন।এদিকে ধারণা করা হচ্ছে অসৎ কোন উদ্দেশ্যে সীমানা প্রাচীর ও গ্রিল ভেঙ্গে ফেলা হচ্ছে।এর ফলে দুটি শিক্ষা প্রতিষ্ঠান অরক্ষিত হয়ে পড়েছে।দুর্বৃত্তরা ভাঙ্গা স্থান থেকে ভিতরে প্রবেশ করে চুরি ও মাদক সেবন সহ অন্য কোন অপরাধ সংঘটিত করতে পারে। অভিযোগ রয়েছে রাতে ওই শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করে বখাটেরা মাদক সেবন সহ বিভিন্ন অনৈতিক কার্যকলাপ করে থাকে।বন্দর মডেল স্কুল কর্তৃপক্ষ স্কুলের প্রধান ফটক সন্ধ্যার পরে মাঝে মাঝে বন্ধ করে রাখায় বিকল্প পথে ভিতরে প্রবেশ করতে ওই বখাটেরা সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলতে পারে। আ.হাই বখ্শ থানার অফিসার ইনচার্জ (ওসি) শিশির কুমার পালকে বিষয়টি অবহিত করলে তিনি সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শণ করেন।এসময় তিনি তদন্তপূর্বক এ ব্যপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা ও নিরাপত্তার বিষয়ে বিদ্যালয় দুটিকে নজরদারির মধ্যে রাখা হবে বলে আশ্বস্ত করেন। এ প্রসঙ্গে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক জানান উপজেলা পরিষদের অর্থায়নে বিদ্যালয়ের এ সীমানা প্রাচীরটি নতুন করে নির্মাণ করে দেওয়া হবে।এ ব্যপারে তিনি হাই কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক আ.হাই বখ্শর কাছে লিখিত আবেদন চেয়েছেন বলেও জানান। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় বন্দর মডেল ও হাই কেয়ার স্কুলের সীমানা প্রাচীর আবারও ভেঙ্গে ফেলেছে দুবৃর্ত্তরা

আপডেট সময় : ১২:৪২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০