সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

লাগেজের ভেতর থাকা শাড়ি ও কম্বলের ভাঁজ থেকে ৪০ হাজার ইয়াবা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৯:২০ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০ ১৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:
কুমিল্লায় দুই নারীর লাগেজের ভেতর থাকা শাড়ি ও কম্বলের ভাঁজ থেকে ৪০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। এ সময় দুই নারীকে আটক করা হয়।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখারচর মাতৃভান্ডার নামে একটি মিষ্টি দোকানের সামনে থেকে ওই দুই নারীকে আটক করা হয়।

আটকরা হলেন, সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার মোল্লারগাঁও গ্রামের মো. দোলন মিয়ার স্ত্রী সুমী আক্তার (২৩) এবং এই জেলার ওসমানীনগর উপজেলার পুরানসতপুর গ্রামের সুরুজ আলীর স্ত্রী লিপি বেগম (৪)।

সোমবার সকালে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম।

তিনি জানান, কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে যাত্রী বেশে অভিনব কায়দায় লাগেজের ভেতর শাড়ি ও কম্বলের ভাঁজে ইয়াবা নিয়ে সিলেট যাচ্ছিলেন দুই নারী। গাড়ি পরিবর্তনের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখারচর একটি মিষ্টি দোকানের সামনে অবস্থান করেন তারা। রাত ১১টায় দুই নারীকে লাগেজ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ডিবি পুলিশের একটি টিমের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদ করলে দুই নারী বিভ্রান্তিমূলক অথ্যপ্রদানে সন্দেহ হয়। পরবর্তীতে লাগেজ তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো বড় বড় চারটি রোলে ৪০ হাজার ইয়াবা জব্দ করা হয়। যার মূল্য ১ কোটি ২০ লাখ টাকা।
পুলিশ সুপার বলেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই নারী জানান, এর আগেও তারা টেকনাফ থেকে ইয়াবা সিলেটের বিভিন্ন এলাকায় পাচার করেছেন।

দুই নারীর কাছ থেকে বিপুল পরিমাণের এই ইয়াবা উদ্ধার অভিযানে ছিলেন ডিবি পুলিশের ইন্সপেক্টর ইখতিয়ার উদ্দিন ও উপ-পুলিশ পরিদর্শক পরিমল চন্দ্র দাস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লাগেজের ভেতর থাকা শাড়ি ও কম্বলের ভাঁজ থেকে ৪০ হাজার ইয়াবা

আপডেট সময় : ১২:৫৯:২০ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০