সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

আজ বানারীপাড়ার প্রথিতযশা সাংবাদিক রাহাদ সুমনের শুভ জন্মদিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ ২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক:
আজ ১৫ জুলাই বরিশালের বানারীপাড়ার অমিত সাহসী প্রথিতযশা সাংবাদিক রাহাদ সুমনের শুভ জন্মদিন। ১৯৭৯ সালের এইদিনে তিনি তার মায়ের কোল আলোকিত করে সুন্দর এ ধরণীতে আগমন করেছিলেন। নির্ভীক সাংবাদিক রাহাদ সুমন গত দুই যুগেরও অধিক সময় ধরে সাংবাদিকতার মহান ও চ্যালেঞ্জিং পেশায় ব্রত থেকে সমাজ,
দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছেন।
পাঠক নন্দিত দৈনিক ইত্তেফাক, সমকাল, কালেরকন্ঠ, আজকের কাগজ,নিউনেশন, আজকের বার্তাসহ শীর্ষ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিক এবং জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালে কাজ করে তিনি সাংবাদিকতায় বিশেষ অভিজ্ঞতা সঞ্চয় করেছেন এবং অর্জন করেছেন ব্যাপক পরিচিতি, যশ ও খ্যাতি।
অদম্য মেধাবী রাহাদ সুমন বানারীপাড়া প্রেসক্লাবের দুইবার সাধারণ সম্পাদক ও ১৭ বার সভাপতির পদ অলঙ্কিত করেন। ১৯৮৫ সালে বানারীপাড়া প্রেসক্লাব প্রতিষ্ঠিত হলেও রাহাদ সুমনের যোগ্য নেতৃত্বে পৌর শহরের প্রাণকেন্দ্রে সাংবাদিকদের আপন নিলয় নিজস্ব প্রেসক্লাব ভবন নির্মিত হয়েছে।
তিনি শুধু একজন মেধাবী সাংবাদিকই নন বিশিষ্ট শিক্ষানুরাগীও। গুণী সাংবাদিক
রাহাদ সুমন জাতীয় শ্রেষ্ঠ পুরস্কারপ্রাপ্ত বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির তিন বার ও দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির একবার সভাপতির দায়িত্ব পালণ করেন। তিনি বানারীপাড়া ডিগ্রি কলেজ ও বাইশারী সৈয়দ বজলুল হক কলেজ গর্ভনিংবডি এবং বানারীপাড়া মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন(পাইলট) স্কুল ম্যানেজিং কমিটি ও উপজেলা শিক্ষা কমিটিরও সদস্য ছিলেন।
এছাড়াও তিনি বানারীপাড়ার প্রগতিশীল বিভিন্ন সংগঠনের নেতৃত্বের অগ্রভাগে রয়েছেন। তার শুভ জন্মদিনে হাজারো মানুষ ফেসবুক ও মুঠোফোনসহ বিভিন্ন মাধ্যমে তাঁকে অনিঃশেষ অভিনন্দন ও অফুরান শুভেচ্ছা জানিয়েছেন।
জন্মদিনে শুভেচ্ছা জানানোয় তিনিও তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আজ বানারীপাড়ার প্রথিতযশা সাংবাদিক রাহাদ সুমনের শুভ জন্মদিন

আপডেট সময় : ০৬:১৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫