সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বন্ধ হয়ে গেল স্যামসাংয়ের মূল কারখানা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৯:০১ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০ ৩১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
দক্ষিণ কোরিয়ার বিশ্ব বিখ্যাত মোবাইল ব্র্যান্ড স্যামসাংয়ের মূল কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনা ভাইরাসের কারণেই এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে স্যামসাং কর্তৃপক্ষ। দেশটির গুমি নগরীতে স্যামসাং কারখানার এক কর্মীকে করোনা আক্রান্ত হিসেবে সনাক্ত করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে স্যামসাং কর্তৃপক্ষ। এ ঘটনার পর কারখানাটিকে আপাতত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

স্যামসাং ইলেকট্রনিকসের পক্ষ থেকে বলা হয়, আক্রান্ত কর্মী যে তলায় কাজ করতেন ওই তলা ২৫ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত বন্ধ রাখা হবে– খবর বার্তাসংস্থা রয়টার্সের।

“যেসব কর্মী আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছেন তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তারা আক্রান্ত হয়েছেন কিনা তা জানতে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে,”- বলা হয়েছে স্যামসাংয়ের পক্ষ থেকে।

স্যামসাংয়ের মোট স্মার্টফোন উৎপাদনের ছোট একটি অংশ আসে গুমি কারখানা থেকেই। স্থানীয় বাজারের জন্য হাই-এন্ড ফোন বানানো হয় ওই কারখানায়। ভিয়েতনাম এবং ভারতেই বেশিরভাগ স্মার্টফোন উৎপাদন করে স্যামসাং।

দক্ষিণ কোরিয়ায় একদিনেই নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্বিগুণের বেশি হওয়ায় পরিস্থিতি ‘ভয়াবহ’ হচ্ছে বলে সতর্ক করেছেন দেশটির প্রধানমন্ত্রী চুং সায়ে-কিউন।

দেশটির কর্মকর্তারা বলছেন, শুক্রবার থেকে শনিবার নাগাদ নতুন করে ২২৯ জনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে, যাতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩৩ জনে।

দক্ষিণ কোরিয়ার অন্যান্য অঞ্চলে চিপ এবং পর্দা কারখানার উৎপাদনে কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে স্যামসাং।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বন্ধ হয়ে গেল স্যামসাংয়ের মূল কারখানা।

আপডেট সময় : ০৫:৪৯:০১ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০