সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

ঝালকাঠি-নবগ্রাম সড়কে যাত্রী হয়রাণী বন্ধের দাবি নাগরিক ফোরামের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০ ১২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধিঃঝালকাঠি-নবগ্রাম সড়কে ম্যাজিক গাড়ী চালকদের দ্বারা যাত্রী হয়রাণী চলছেই। এই সড়কের পথিমধ্যে অটো রিকসায় কোন যাত্রী ওঠালে ম্যাজিক গাড়ির চালক কর্তৃক অটো রিকসা ড্রাইভার এমনকি কোথাও যাত্রীরাও লাঞ্ছিত হচ্ছেন। সড়কটিতে বাড়তি ভাড়াও গুনতে হচ্ছে যাত্রীদের। এই সকল অতিরিক্ত যাত্রীবহন, দূর্ব্যবহার, অনিয়ম-অন্যায়, খামখেয়ালি বন্ধের দাবি জানিয়েছে ঝালকাঠি নাগরিক ফোরাম।

এক বিবৃতিতে ঝালকাঠি নাগরিক ফোরাম সভাপতি সামসুল হক মনু ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর সড়কটিতে চলাচলকারী যাত্রীদের হয়রাণী বন্ধের দাবি করেন।

এ ব্যাপারে অটো চালক রহিম বেপারী জানান, প্রতিনিয়ত ম্যাজিক গাড়ির চালকরা আমাদের সাথে এমনকি যাত্রীদের সাথেও অসৌজন্য আচরণ করে থাকেন। পথিমধ্যে যাত্রী ওঠালে ম্যাজিক গাড়িকে পার্সেন্টিজ দিতে হয়।

ওই পথের যাত্রী কাশেম খলিফা, সবুর খান, কলেজ ছাত্র সবুজ হাওলাদার, কলেজ ছাত্রী সুরমা বেগম ম্যাজিক গাড়ি কর্তৃক যাত্রী হয়রাণীর কথা স্বীকার করে বলেন, নবগ্রাম থেকে কলেজমোড় ৯ কিলেমিটার সড়কে জনপ্রতি ২০ টাকা ভাড়া আদায় করা হচ্ছে। সড়কটিতে যাত্রী হয়রাণী বন্ধের দাবি ওই রুটে চলাচলকারী যাত্রী সাধারনের।

এদিকে প্রতিনিয়ত চলাচলকারী যাত্রীদের কাছ থেকে ৫ টাকা হারে কম নেয়ার সিদ্ধান্ত থাকলেও ড্রাইভাররা মানছেনা। রুটটিতে হেলপার দিয়ে গাড়ি চালানো, অতিরিক্ত যাত্রী বহন, অতিরিক্ত ভাড়া আদায়ের বিরোধীতা করলে দূর্ব্যবহার ও লাঞ্ছিত করা হচ্ছে। এক কথায় ওই রুটের যাত্রীরা জিম্মি হয়ে পড়ছে। প্রশাসন এবং সংশ্লিষ্টদের নিকট এর প্রতিকার চায় যাত্রীরা।

এব্যাপারে ম্যাজিক পরিবহন সমিতির সভাপতি নান্নু মুন্সীর সাথে মুঠোফোনে তিনি জানান, যাত্রীদের এ ধরনের অভিযোগ জানালে আমি ব্যবস্থা নেব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠি-নবগ্রাম সড়কে যাত্রী হয়রাণী বন্ধের দাবি নাগরিক ফোরামের

আপডেট সময় : ০৫:০৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০