সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

বিজয়নগরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার, যুবক গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৪:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হুসাইন মোহাম্মদ (রুবেল)
স্টাফ রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের মাদক বিরোধী অভিযানে পৃথক পৃথক স্থান থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ সহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

(১২ জুন) বিকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নের মির্জাপুর তিন রাস্তা মোড়ে অভিযান চালিয়ে ১৬০ কেজি গাঁজা ও ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার এবং মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়েছে।

এসময় মাদক নিয়ে পাচাররত আসামিরা কৌশলগত ভাবে পালিয়ে গেছে বলে পুলিশ দাবি করে অজ্ঞাত একজন রেখে আরো একজনের নাম উল্লেখপূর্বক থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে পুলিশ । আসামী হলেন- উপজেলা পাহাড়পুর ইউনিয়নের কামালমুড়া গ্রামের এলাহি মিয়ার ছেলে মোঃ সাব্বির (২৬)।

অপর দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কামালমুড়া মধ্যপাড়া কবরস্থানের দক্ষিণ পাশে একটি বাগানে অভিযান চালিয়ে কামালমুড়া এলাকার হেলাল মিয়ার ছেলে মোঃ আবুল কালাম (২৫) নামে একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার নিকট থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম আজকের ক্রাইম নিউজ কে বিষয়টি নিশ্চিত করে জানান, পৃথক স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিজয়নগরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার, যুবক গ্রেফতার

আপডেট সময় : ১০:৩৪:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫