সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ছাত্রদল নেতার মাথা ফাটালেন পুলিশ কর্মকর্তা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৭:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
নেত্রকোনার আটপাড়ায় ছুটিতে এসে এক ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ উঠেছে ঢাকা মহানগর পুলিশের উত্তরখান থানায় কর্মরত এসআই জাহিদুল হাসানের বিরুদ্ধে।

সোমবার (১০ জুন) বেলা ১টার দিকে উপজেলার শুনই ইউনিয়নের নতুন বাজার এলাকায় ঘটনাটি ঘটে। বর্তমানে এসআই জাহিদুলেঈদুল আজহার ছুটিতে বাড়িতে অবস্থান করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর উত্তর ছাত্রদল নেতা শাকিলের ছোট ভাই মনির বাজারে গেলে সেখানে এসআই জাহিদের ছোট ভাই তাকে চড়-থাপ্পড় মারেন। এ ঘটনা জানার পর শাকিল বাজারে গিয়ে তার ভাইকে মারধরের কারণ জানতে চান। তখন এসআই জাহিদুল ও তার তিন ভাই রতন, হৃদয় ও হিমেল ছাত্রদল নেতা শাকিল এবং তার চাচা মোস্তাকিমের (৪৫) ওপর হামলা চালান।

অভিযোগ রয়েছে, হামলার সময় এসআই জাহিদ কাঠের লাঠি দিয়ে শাকিলের মাথায় আঘাত করেন। এতে শাকিল গুরুতর আহত হন। আহত অবস্থায় শাকিল ও তার চাচাকে প্রথমে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে শাকিলকে পাঠানো হয় নেত্রকোনা সদর হাসপাতালে এবং মোস্তাকিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহত ছাত্রদল নেতা শাকিল ২০২৪ সালের জুলাই মাসে ঢাকায় গণঅভ্যুত্থানের সময় আহত হন এবং সরকার ঘোষিত ভাতার তালিকায় অন্তর্ভুক্ত হন।

উল্লেখ্য, অভিযুক্ত এসআই জাহিদুল হাসান রিয়াদ উপজেলার শুনই ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুলতান মিয়ার ছেলে।

এ ব্যাপারে আহত ছাত্রদল নেতা শাকিল সাংবাদিকদের বলেন, আমি আমার ছোট ভাইকে মারার কারণ জানতে গেলে এসআই জাহিদুল ও তার ভাইয়েরা আমাকে বলে অনেক বড় নেতা হয়ে গেছিস, এখন তোর কোন বাপে তোরে বাঁচায় দেখব- এটা বলে আমার ও আমার চাচার ওপর হামলা চালায়।

এসআই জাহিদুল বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগটি ভিত্তিহীন। আমি কাউকে মারধর করিনি। ঘটনাটি রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা চলছে।

আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ছাত্রদল নেতার মাথা ফাটালেন পুলিশ কর্মকর্তা

আপডেট সময় : ০৮:০৭:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫