সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, মরদেহেও হামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৯:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ব্রাহ্মণবাড়িয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্স থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডাকাতদের হামলায় ৯ জন আহত হয়েছেন, এমনকি রেহাই পায়নি লাশটিও।

ঘটনাটি ঘটে শুক্রবার (২২ মে) রাত ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায়। ঘটনাস্থল থেকে মাত্র এক কিলোমিটার দূরে থানার অবস্থান। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েই উঠছে প্রশ্ন।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার আহসানিয়া মিশন হাসপাতালে চিকিৎসাধীন থাকা ছবদর আলী (৭০) বৃহস্পতিবার রাতেই মারা যান। সেই রাতেই অ্যাম্বুলেন্সে তার মরদেহ গ্রামের বাড়ি মুকবুলপুরে (পূর্বভাগ ইউনিয়ন) আনা হচ্ছিল। পথিমধ্যে তিলপাড়া এলাকায় রাস্তার মাঝখানে গাছ ফেলে অ্যাম্বুলেন্সের গতিরোধ করে একদল ডাকাত। তারা অস্ত্রের ভয় দেখিয়ে গাড়ি ভাঙচুর করে, মরদেহের পাশে থাকা নারী ও পুরুষ স্বজনদের ওপর অমানবিক নির্যাতন চালায়। আহত হন নারীসহ ৯ জন। ছিনিয়ে নেওয়া হয় অর্ধলাখ টাকা ও প্রায় ১০টি মোবাইল ফোন।

নাসিরনগর উপজেলার পূর্বভাগ ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর মিয়া বলেন, অ্যাম্বুলেন্স দিয়ে আমার বাবার লাশ আনা হচ্ছিল। হঠাৎ তিলপাড়া আসার পর ডাকাতের দল গাড়ি থামিয়ে টাকা ও মোবাইল সবকিছুই ছিনিয়ে নিয়ে যায়। তবে টাকা ও মোবাইল নিয়েছে দুঃখ নেই। আমার বাবার লাশের ওপরও তারা হামলা করেছে। এমন বর্বরতা মেনে নেওয়া কষ্টকর।

তিনি আরও বলেন, বিষয়টি থানায় জানানো হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও বিচারের দাবি জানাব।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি কলটি রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ব্রাহ্মণবাড়িয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, মরদেহেও হামলা

আপডেট সময় : ০৮:২৯:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫