সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দেশবাসীকে বসন্তের শুভেচ্ছা ফুল ফুটুক আর না-ই ফুটুক আজ বসন্ত”

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০ ২৯২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-

ঋতু চক্রে পরিবর্তন হয়েছে। দীর্ঘ দুমাস হালকা থেকে মাঝারি, কখনো তীব্র ঠাণ্ডা এবং ঘন কুয়াশা ও শৈত্য প্রবাহের ঝাঁকুনি দিয়ে বিদায় নিয়েছে শীত। প্রকৃতিতে বিশেষ বৈচিত্র্যতা নিয়ে এসেছে ঋতু-রাজ বসন্ত। আগৈলঝাড়া বাসীর পক্ষ থেকে সকলকে বসন্তের শুভেচ্ছা জানিয়েছেন আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন ও আগৈলঝাড়া উপজেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন।

১৪ ই ফেব্রুয়ারী শুক্রবার, বাংলা ১৪২৬ সালের বসন্ত ঋতুুর প্রথম মাস ফাল্গুনের ১ তারিখ। প্রকৃতির দক্ষিণা দুয়ারে বইছে ফাগুনের হাওয়া। কোকিলের কণ্ঠে আজ বসন্তের আগমনী গান। ফুলে ফুলে ভ্রমরও করছে খেলা। গাছে গাছে পলাশ আর শিমুলের মেলা। সব কিছুই জানান দিচ্ছে আজ পহেলা ফাল্গুন।ফাল্গুনের হাত ধরেই ঋতুরাজ বসন্তের আগমন। ঋতুরাজকে স্বাগত জানাতে প্রকৃতির এতো বর্ণিল সাজ।

বসন্তের এই আগমনে প্রকৃতির সাথে তরুণ হৃদয়েও লেগেছে দোলা। সকল কুসংস্কারকে পেছনে ফেলে, বিভেদ ভুলে, নতুন কিছুর প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে বসন্তের উপস্থিতি ঘটেছে, তাই কবির ভাষায়- ‘ফুল ফুটুক আর না-ই ফুটুক আজ বসন্ত’।আবাল-বৃদ্ধা, তরুণ-তরুণী বসন্ত উম্মাদনায় আজকে মেতে উঠবে। শীতকে বিদায় জানানোর মধ্য দিয়েই বসন্ত বরণে চলবে ধুম আয়োজন।

শীত চলে যাবে রিক্ত হস্তে, আর বসন্ত আসবে ফুলের ডালা সাজিয়ে। বাসন্তী ফুলের পরশ আর সৌরভে কেটে যাবে শীতের জরা-জীর্ণতা।বসন্তকে সামনে রেখে নানা বাঙালি আয়োজনের সমারোহ থাকবে। ভালোবাসার মানুষেরা মন রাঙাবে বাসন্তি রঙ্গেই। আমাদের পক্ষ থেকে দেশবাসীকে জানাই ঋতু রাজ বসন্তের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশবাসীকে বসন্তের শুভেচ্ছা ফুল ফুটুক আর না-ই ফুটুক আজ বসন্ত”

আপডেট সময় : ০৬:২১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০