সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

দুর্বৃত্তরা প্রকাশ্যে হামলা চালিয়েছে এক চেয়ারম্যানর ওপর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০ ১৬৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: চাঁদপুরের ফরিদগঞ্জে দুর্বৃত্তরা প্রকাশ্যে হামলা চালিয়েছে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানর ওপর। এ সময় হামলাকারীরা চেয়ারম্যান হারুনুর রশিদকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার সময় তার সঙ্গে থাকা মহসিন তপাদার নামে যুবলীগের এক নেতাকে গুলি করে আহত করার অভিযোগ উঠেছে।

ঘটনার পর দুর্বৃত্তরা বীরপর্দে ফরিদগঞ্জ বাজারে দেশি অস্ত্রশস্ত্র উচিয়ে বেশকিছু যানবাহন ভাঙচুর করে চলে যায়। বৃহস্পতিবার বিকেলে ফরিদগঞ্জ বাজারে মার্কেন্টাইল ব্যাংকের সামনের প্রধান সড়কে এই ঘটনা ঘটে। তবে এই ঘটনার পর রাতে উপজেলা যুবলীগ জরুরি সংবাদ সম্মেলন করেছে।

এ সময় নেতৃবৃন্দ দাবি করেছেন, চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একদল যুবক তাদের বেদম মারধর করা হয়। এতে বেশ কয়েকজন আহত হন। ওই ঘটনার প্রতিবাদে ফরিদগঞ্জ বাজারে মিছিল করা হয়। সেখানে হয়তো অতিউৎসাহী কোনো মহল এমন হামলা ঘটনা ঘটিয়েছে। এদিকে, প্রকৃত সংবাদ প্রকাশ না করতে স্থানীয় গণমাধ্যমকর্মীদের বিভিন্ন ধরণের ভয়ভীতি দেখানো হচ্ছে। এই জন্য তারা অনেকেই নিরাপত্তাহীনতায় আছেন বলে জানান।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা শেষে বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ এলাকায় ফিরছিলেন। এ সময় তার সঙ্গে ছিলেন ইউনিয়ন যুবলীগ সভাপতি মহসিন তপাদার। তারা দুজন মোটর সাইকেলেই ছিলেন। ফরিদগঞ্জ বাজারে মার্কেন্টাইল ব্যাংকের সামনের প্রধান সড়কে পৌঁছালে পেছন থেকে আসা একটি মাইক্রোবাস তাদের পথ আগলে দাঁড়ায়। এ সময় মাইক্রোবাস থেকে বেশ কয়েকজন অস্ত্রধারী সড়কে নেমে মোটরসাইকেল থেকে চেয়ারম্যান ও তার সহযোগীকে ফেলে দেয়। পরে ধারালো অস্ত্র দিয়ে চেয়ারম্যান হারুনুর রশিদকে কোপানো হয় এবং সঙ্গী মহসিন তপাদারের ডান হাতের বাহুর নিচে পিস্তল দিয়ে গুলি করে। তাদের দুজনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে অবস্থার অবনতি হলে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে যুবলীগ নেতা মহসিন তপাদারকে ভর্তি করা হলেও চেয়ারম্যান হারুনুর রশিদকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া যায়।

২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের জরুরিবিভাগের চিকিৎসক মিজানুর রহমান জানান, হারুনুর রশিদের মাথায় এবং শরীরের বিভিন্নস্থানে মারাত্মক জখম রয়েছে। তাছাড়া তার বাম হাতের তিনটি আঙুল বিচ্ছিন্ন প্রায়। অন্যদিকে, মহসিন তপাদার নামে আরেকজনের শরীরের ডান হাতের বাহুর নিচে মারাত্মক জখম রয়েছে। এদের মধ্যে হারুনুর রশিদকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে এই দুজনের ওপর হামলার পর ওই দুর্বৃত্তদের সঙ্গে আরো অনেকে যোগ দেয়। তারা বীরপর্দে ফরিদগঞ্জ বাজারে দেশি অস্ত্রশস্ত্র উচিয়ে মিছিল করে বেশকিছু যানবাহন এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমানের পক্ষে সাঁটানো দুটি বড় বিলবোর্ড ভাঙচুর করে। আগুন দিয়ে পুড়িয়ে দেয় জসিম পাটোয়ারী নামে এক আওয়ামী লীগ নেতার মোটরসাইকেল। এ সময় বাজারের ব্যবসায়ী ও উপস্থিত নারী পুরুষ ভয় ও আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করে। পরে নানা ধরণের শ্লোগান দিয়ে বাজার ত্যাগ করে দুর্বৃত্তরা। তবে ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে। রাতেও সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ফরিদগঞ্জ থানার ওসি আবদুর রকিব সাংবাদিকদের জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি।

এই ঘটনার পর রাতে উপজেলা যুবলীগ ফরিদগঞ্জ বাজারের সবুজ মার্কেটে জরুরি সংবাদ সম্মেলন করেছে। এতে বক্তব্য রাখেন সভাপতি আবু সুফিয়ান এবং সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন। এ সময় নেতৃবৃন্দ দাবি করেছেন বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তাদের মারধর করা হয়। এতে তারাসহ আরো বেশ কয়েকজন আহত হন। ওই ঘটনার প্রতিবাদে ফরিদগঞ্জ বাজারে মিছিল করা হয়। সেখানে হয়তো অতিউৎসাহী কোনো মহল এমন হামলা ঘটনা করেছে। এতে যারাই এমন ন্যাক্কারজনক ঘটনা করেছে তার জন্য উপজেলা যুবলীগ দুঃখপ্রকাশ করেছে।

অন্যদিকে ক্ষমতাসীন দলের বিবাদমান পক্ষগুলোর দ্বন্দ্ব সংঘাতের কারণে সংবাদ প্রকাশ করা নিয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের বিভিন্ন ধরণের ভয়ভীতি দেখানো হচ্ছে। এই জন্য তারা অনেকেই নিরাপত্তাহীনতায় আছেন বলে জানান। না প্রকাশে বেশ কয়েকজন জানান, সত্যপ্রকাশে আমরা এখন চরম ঝুঁকির মধ্যে আছি। যে কারণে, রাতে যুবলীগের সংবাদ সম্মেলনে যেতেও অনেকে ইতস্বস্ত ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ক্ষমতাসীন দল এখন দ্বিধাবিভক্ত। বর্তমান সংসদ সদস্য মুহম্মদ সফিকুর রহমানের অনুসারি হচ্ছে উপজেলা যুবলীগ। অন্যদিকে, সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূইয়া এবং বতর্মান উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমানের অনুসারি হচ্ছে, উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা। যাদের মধ্যে হামলার শিকার চেয়ারম্যান হারুনুর রশিদও রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুর্বৃত্তরা প্রকাশ্যে হামলা চালিয়েছে এক চেয়ারম্যানর ওপর

আপডেট সময় : ০৪:৩৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০