সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

আগামী বছরের ১৬ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০ ১৭৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মিনারুল ইসলাম/মোঃ আবুল বাশার::-

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রায় ২২ হাজার কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে উত্তরা ৩য় পর্ব থেকে মতিঝিল পর্যন্ত বাংলাদেশের প্রথম উড়াল মেট্রোরেলের নির্মাণকাজ পুরোদমে এগিয়ে চলছে। স্বাধীনতার ৫০ বছরপূর্তি উদযাপন উপলক্ষে ২০২১ সালের ১৬ ডিসেম্বর আওয়ামী লীগ সরকার বাংলাদেশের প্রথম উড়াল মেট্রোরেল আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পরিকল্পনা গ্রহণ করেছে। বুধবার জাতীয় সংসদে অসীম কুমার উকিলের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন এ প্রকল্পে ৩১ জানুয়ারি ২০২০ তারিখ পর্যন্ত সার্বিক গড় অগ্রগতি ৪০.৩৬ শতাংশ। ২০.১০ কিলোমিটার দীর্ঘ, ১৬ স্টেশন বিশিষ্ট ঘণ্টায় ৬০ হাজার যাত্রী পরিবহনে সক্ষম আধুনিক এই মেট্রোরেল। এটি হবে বিদ্যুৎ চালিত। এর আগে ওবায়দুল কাদের আরও বলেন আধুনিক গণপরিবহন ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে ঢাকা মহানগরী ও তৎসংলগ্ন পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে ও পরিবেশ উন্নয়নে শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর আওতায় ৬টি Mass Rapid Transit MRT বা মেট্রোরেলের সমন্বয়ে মোট ১২৮. ৭৪১ কিলোমিটার দীর্ঘ উড়াল ৬৭. ৫৬৯ কিলোমিটার এবং পাতাল ৬১.১৭২ কিলোমিটার ও ১০৪ স্টেশন বিশিষ্ট উড়াল ৫১ এবং পাতাল ৫৩ একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার জন্য আওয়ামী লীগ সরকার সময়াবদ্ধ কর্মপরিকল্পনা-২০৩০ গ্রহণ করেছে। এ কর্মপরিকল্পনা অনুসরণে প্রথম পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত উত্তরা তৃতীয় পর্ব থেকে আগারগাঁও অংশের পূর্ত কাজের অগ্রগতি ৬৭. ৯৭ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আগামী বছরের ১৬ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

আপডেট সময় : ০৪:১৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০