সংবাদ শিরোনাম ::
বরিশাল থেকে ডাকাতি হওয়া স্বর্ণালঙ্কারসহ ৬ ডাকাত সদস্যকে আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৫৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০ ১৪২ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেস্ক
বরিশাল থেকে ডাকাতি হওয়া স্বর্ণালঙ্কারসহ ৬ ডাকাত সদস্যকে মাদারীপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
পুলিশ জানায়, গত রোববার দুপুরে বরিশাল থেকে ডাকাতির পর মাইক্রোবাসে করে ঢাকায় আসছিলো ডাকাত সদস্যরা। খবর পেয়ে মাদারীপুরের মস্তফাপুর বাসস্ট্যান্ডে অবস্থান নেয় পুলিশ।
এ সময় মাইক্রোবাসটি থামিয়ে ৬ ডাকাত সদস্যকে আটক করা হয়। জব্দ করা হয় মাইক্রোবাসটি। উদ্ধার করা হয় ডাকাতি হওয়া ৬ ভরি স্বর্ণ ও ৪ ভরি রূপা।


























