সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

পরিসংখ্যানের দিক থেকে দেশে ধর্ষণের হার বেড়েছে। আইজিপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০ ১৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন- পরিসংখ্যানের দিক থেকে দেশে ধর্ষণের হার বেড়েছে। তবে ধর্ষণের ঘটনার খবর পেলে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নেই। সাম্প্রতিককালে যতগুলো ঘটনা ঘটেছে প্রতিটিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পেশাদারিত্বের মনোভাব দেখিয়ে দোষীদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায়ও এনেছে। এক্ষেত্রে কোনো প্রকার গাফিলতি করা হয়নি। কিন্তু এর পরেও ধর্ষণ পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। বরং ধর্ষণ রোধে সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে।

বুধবার বেলা ১২টায় বরিশাল জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের ব্যারাক ভবন, গৌরনদী সার্কেল অফিস ও আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পুলিশের এই শীর্ষ কর্মকর্তা বলেন- সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার অগ্রগতির জন্য পুলিশ বাহিনী সর্বোচ্চ চেষ্টা করছে। এই হত্যাকান্ডের রহস্য উদঘাটনে বিশেষ করে বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স কাজ চালিয়ে যাচ্ছে। তবে প্রতিটি তথ্য নিখুতভাবে যাচাই-বাছাইয়ের কারণেই সময় বেশি লাগছে।

তদন্তে ধীরগতির কারণ ব্যাখ্যা দিতে গিয়ে আইজিপি বলেন- অনেক সময় অনেক ধরনের তদন্ত হয় বিশেষ করে মার্ডার কেসের ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশে কোনোটির ক্লু তাৎক্ষণিক পাওয়া গেলেও আবার কোনোটিতে সময় লাগে। কিন্তু সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যার তদন্তে সময় লাগলেও পুলিশের ব্যর্থতা বলা যাবে না। কারণ পুলিশ সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে।

পুলিশ প্রধান সাংবাদিক অপর একটি প্রশ্নের জবাবে আরও বলেন- সাগর-রুনি হত্যাকান্ড মামলায় তদন্ত কর্মকর্তা বা সংস্থা পরিবর্তনের বিষয়টি আদালতের এখতিয়ার। তাদের পরিবার যদি আদালতে আবেদন করেন অথবা আদালত যদি চান সেক্ষেত্রে অবশ্যই তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হবে। কিন্তু এই হত্যাকাণ্ড নিয়ে পুলিশ কোনো ধরনের চাপের মুখে নেই বলে দাবি করেন আইজিপি।

এসময় বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খানসহ বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পরিসংখ্যানের দিক থেকে দেশে ধর্ষণের হার বেড়েছে। আইজিপি

আপডেট সময় : ০৯:৪৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০