সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গায় ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন, আটক সমন্বয়কের মুক্তি দাবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪ ৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় সারা দেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছেন চুয়াডাঙ্গার শিক্ষার্থীরা।

বুধবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা সরকারী কলেজে ও দুপুর ১২ টায় মুন্সিগঞ্জে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

বিক্ষোভে বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ চুয়াডাঙ্গা সরকারি কলেজ, মহিলা কলেজ ছাড়াও শহরের বিভিন্ন কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অনেকের হাতেই ছিল জাতীয় পতাকা ও মুখে লাল কাপড় বাধা।

কর্মসূচিতে অংশ নিতে আসা শিক্ষার্থীরা স্লোগান দেন ‘শিশুর বুকে বুলেট কেন, জবাব চাই, বিচার চাই’, উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘এই মুহুর্তে দরকার সেনাবাহিনী সরকার’, ‘তুমি কে আমি কে সমন্বয়ক সমন্বয়ক’সহ বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ থেকে শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গার অন্যতম সমন্বয়ক আটক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল সাহারিয়ার প্রান্তের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহারসহ ৯ দফা দাবি তুলে ধরা হয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, কোটা সংস্কার আন্দোলনে সরকারি বিভিন্ন বাহিনী, ছাত্রলীগ-যুবলীগ গুলি করে ছাত্র ও সাধারণ মানুষকে হত্যা করেছে। আর পুলিশ নিরীহ শিক্ষার্থীদের গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।

আন্দোলনের আর এক সমন্বয়ক আসলাম হোসেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হামলা করে মামলা দিয়ে ভয় দেখিয়ে শিক্ষার্থীদের যৌক্তিক এই আন্দোলন থেকে সরানো যাবে না। ৯ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাঁরা ঘরে ফিরে যাবেন না। রাজপথের আন্দোলন চলছে, চলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন, আটক সমন্বয়কের মুক্তি দাবি

আপডেট সময় : ০৮:৩২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪