সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে ফুটপাত দখল ও অবৈধ অটোরিকশা স্ট্যান্ড উচ্ছেদের দাবিতে মানববন্ধন কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আবু নাসের রহমাতুল্লাহ দামুড়হুদায় ১৫শ বস্তা সার জব্দ, অবৈধ পন্থায় মজুদ, গোডাউন সিলগালা পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ মিথ্যা ডায়েরির প্রতিবাদ: নিরপেক্ষ তদন্তের দাবী গ্রামবাসীর ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ নেই ৩ মাসে ১৮৮ কি স্বাভাবিক প্রসব বন্ধ সিজারিয়ান রাজনীতি ও সমাজসেবায় দীর্ঘ পথচলা, জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী পারভেজ মৃধা। বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার বিরামপুরের বিনাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাবদার হোসেনের, চাইলেন দোয়া ও সমর্থন

চুয়াডাঙ্গায় ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন, আটক সমন্বয়কের মুক্তি দাবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় সারা দেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছেন চুয়াডাঙ্গার শিক্ষার্থীরা।

বুধবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা সরকারী কলেজে ও দুপুর ১২ টায় মুন্সিগঞ্জে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

বিক্ষোভে বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ চুয়াডাঙ্গা সরকারি কলেজ, মহিলা কলেজ ছাড়াও শহরের বিভিন্ন কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অনেকের হাতেই ছিল জাতীয় পতাকা ও মুখে লাল কাপড় বাধা।

কর্মসূচিতে অংশ নিতে আসা শিক্ষার্থীরা স্লোগান দেন ‘শিশুর বুকে বুলেট কেন, জবাব চাই, বিচার চাই’, উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘এই মুহুর্তে দরকার সেনাবাহিনী সরকার’, ‘তুমি কে আমি কে সমন্বয়ক সমন্বয়ক’সহ বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ থেকে শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গার অন্যতম সমন্বয়ক আটক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল সাহারিয়ার প্রান্তের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহারসহ ৯ দফা দাবি তুলে ধরা হয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, কোটা সংস্কার আন্দোলনে সরকারি বিভিন্ন বাহিনী, ছাত্রলীগ-যুবলীগ গুলি করে ছাত্র ও সাধারণ মানুষকে হত্যা করেছে। আর পুলিশ নিরীহ শিক্ষার্থীদের গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।

আন্দোলনের আর এক সমন্বয়ক আসলাম হোসেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হামলা করে মামলা দিয়ে ভয় দেখিয়ে শিক্ষার্থীদের যৌক্তিক এই আন্দোলন থেকে সরানো যাবে না। ৯ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাঁরা ঘরে ফিরে যাবেন না। রাজপথের আন্দোলন চলছে, চলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন, আটক সমন্বয়কের মুক্তি দাবি

আপডেট সময় : ০৮:৩২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪