সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন

ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী ইমাজ কে আটক। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০ ১৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর বাজার থেকে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী ইমাজ উদ্দিন রিয়াদ (২১) কে আটক করেছে র‍্যাব। রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে রাজাপুর বাজার থেকে তাকে আটক করা হয়।

ইমাজ উদ্দিন রিয়াদ দাগনভূঞার সিন্দুরপুর ইউনিয়নের কৌশল্লা গ্রামের মো. নুর ইসলামের ছেলে।

ফেনীস্থ র‍্যাব এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ নুরুজ্জামান জানান, এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী ইমাম উদ্দিন রিয়াদ ফেসবুকে ম্যাসেঞ্জার গ্রুপ খুলে বিভিন্ন শিক্ষার্থী ও লোকজনকে প্রশ্ন কিনতে যোগাযোগ করে আসছিলো। এজন্য একটি একাউন্ট খুলে তাতে টাকা পাঠালে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র দিবে বলে যোগাযোগ করছিলো।

র‍্যাব গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যা ৭টার দিকে রাজাপুর বাজারে অভিযান চালিয়ে ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী ইমাজ উদ্দিন রিয়াদকে আটক করে। আটক যুবককে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দাগনভূঞায় থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আটককৃতকে ব্যাপক জিজ্ঞাসাবাদ ও তার মোবাইল এর মেসেঞ্জার গ্রুপ ও লিংক থেকে প্রশ্নপত্র কেনাবেচার বিভিন্ন কথোপকথন দেখা যায় বলে জানান তিনি।

জিজ্ঞাসাবাদে রিয়াদ র‌্যাবের কাছে স্বীকার করেছে নভেম্বরে অনুষ্ঠিত জেএসসির ভূয়া প্রশ্নপত্র একই পদ্ধতিতে বিক্রি করে বিভিন্ন লোকের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে। তার কাছ থেকে ২টি মোবাইল সেট ও ২টি সিমকার্ড জব্দ করেছে র‌্যাব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী ইমাজ কে আটক। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৮:৫৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০