সংবাদ শিরোনাম ::
বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম কাজিরচরে কৃষকের খড়ের পালায় আগুন, কৃষি সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ সাংবাদিক মোঃ মিজানুর রহমান এর সম্মাননা স্মারক ক্রেস্ট প্রাপ্ত পরিচ্ছন্নতার বার্তায় ১২০ কিমি পদযাত্রায় বিডি ক্লিন, প্রশংসা করেছেন ভান্ডারিয়ার ইউএনও বিদ্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান, রাজাপুরে ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত উত্তপ্ত গোপালগঞ্জ! সংঘর্ষ থেকে অগ্নিসংযোগ, টার্গেটে বিএনপি নেতাদের বাড়ি-অফিস অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা

চীন থেকে সরাসরি বরিশালে এতে এলাকায় আতঙ্ক।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০ ২৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেস্ক:: চীন থেকে সরাসরি বরিশালের গৌরনদীতে নিজ গ্রামে এসেছেন হেলাল শিকদার (২৫) নামের এক মেডিকেল ছাত্র। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার রাতে গ্রামের বাড়ি গৌরনদী পৌরসভার উত্তর পালরদী এলাকার বাড়িতে আসেন তিনি।

হেলাল ওই এলকার সৌদি প্রবাসী জালাল শিকদারের ছোট ছেলে। হেলাল মেডিকেল পরীক্ষা না করে বাড়িতে আসায় গ্রামবাসীর মধ্যে করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার আজকের ক্রাইম নিউজ কে জানান, উপজেলার উত্তর পালরদী গ্রামের সৌদি প্রবাসী জালাল শিকদারের দুই ছেলে ও তিন মেয়ের মধ্যে হেলাল শিকদার সেজ। চিকিৎসাবিদ্যায় পড়ার জন্য পাঁচ বছর আগে হেলাল চীনের শাংহাই শহরে যান।

চীনে কয়েকটি শহরে করোনা ভাইরাস ছড়িয়ে পড়লে সে (হেলাল) শ্রীলংকা হয়ে ৩১ জানুয়ারি বাংলাদেশে ফিরে আসেন।

শনিবার রাতে তিনি মুখে মাক্স পরে বাড়িতে এসে মা, ভাই ও বোনদের আত্মীয়-স্বজনদের বাড়িতে পাঠিয়ে দেয়। বিশ্রামে থাকার জন্য তিনি একাকী ঘরের মধ্যে সময় কাটচ্ছেন। তবে হেলালের শরীরের কোন জ্বর নেই। তিন সুস্থ আছেন বলে পুলিশকে জানিয়েছেন।

স্থানীয় পৌর কাউন্সিলর লিটন বেপারী জানান, চীন থেকে দেশে ফিরে হেলাল কোন মেডিকেল পরীক্ষা না করে গ্রামের বাড়িতে আসায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। করোনা ভাইরাস আতঙ্কে ওই বাড়িতে এলাকার কোন মানুষ যাচ্ছেন না।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান জানান, বিষয়টি নিয়ে জেলা প্রশাসন ও সিভিল সার্জনের সঙ্গে কথা বলেছি। ডাক্তারি পরীক্ষার জন্য আজ (সোমবার) হেলালকে বরিশাল পাঠানো হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চীন থেকে সরাসরি বরিশালে এতে এলাকায় আতঙ্ক।

আপডেট সময় : ০৮:২৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০