সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

মিন্নির জামিন বাতিলের আবেদন তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০ ১৭৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা প্রতিনিধি
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলা জামিনে থাকা আয়শা সিদ্দিকা মিন্নির জামিন বাতিলের আবেদন তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। অধিকতর শুনানিশেষে রবিবার দুপুরে বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ নির্দেশ দেন।
মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম বলেন, গত ৮ জানুয়ারি মিন্নির জামিন বাতিলের জন্য আবেদন করে রাষ্ট্রপক্ষ। এরপর ‘জামিন কেন বাতিল হবে না’- জানতে চেয়ে আসামিপক্ষকে কারণ দর্শাতে বলা হয়। গত ১৫ জানুয়ারি লিখিত জবাব আদালতে দাখিল করা হয়। ওই দিন জামিন বাতিল আবেদনের ওপর শুনানির জন্য ২৬ জানুয়ারি দিন ধার্য করেন আদালত। শুনানির প্রথম দিনে আদালতের কাছে সময় চায় রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষের প্রার্থনা মঞ্জুর করে ২ ফেব্রুয়ারি অধিকতর শুনানির দিন নির্ধারণ করে। নির্ধারিত দিনে রবিবার আদালতে মিন্নির জামিন বাতিলের শুনানি হয়। এতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ভূবন চন্দ্র, বাদীর নিয়োজিত আইনজীবী মজিবুল হক কিসলু ও মিন্নির আইনজীবী মাহবুবুল বারি আসলাম অংশ নেন।

শুনানিশেষে রবিবার দুপুরে আগামী সাত দিনের মধ্যে জামিন বাতিল আবেদনের বিষয়টি তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করতে বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।

গত ৮ জানুয়ারী আদালতের কাছে সাক্ষীদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ এনে মামলার জামিনে থাকা সাত নম্বর আসামি আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন বাতিলের আবেদন করেন। এতে মিন্নির বিরুদ্ধে মামলার ৬ নম্বর সাক্ষী জুয়েল বাবু ও ৭ নম্বর সাক্ষী হারুন মুসল্লির বাড়িতে মোটরসাইকেলযোগে লোকজন নিয়ে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ আনে রাষ্ট্রপক্ষ।

গত ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করেন রিফাত শরীফকে। পরে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। এ হত্যা মামলায় মোট ২৪ জনকে আসামি করে আদালতে দুটি চার্জশিট দেয় পুলিশ। পূর্ণবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে একটি চার্জশিট এবং ১৪ কিশোর আসামির বিরুদ্ধে আরেকটি চার্জশিট দেওয়া হয়। পূর্ণবয়স্ক ১০ আসামির মধ্যে আয়শা সিদ্দিকা মিন্নি ৭ নম্বর আসামি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মিন্নির জামিন বাতিলের আবেদন তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

আপডেট সময় : ০৯:০৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০