সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

দামুড়হুদায় কনের বাড়িতে ভ্রাম্যমান আদালত, খাবার পেল এতিমখানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪ ৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার দামুড়হুদার ডুগডুগি গ্রামে বাল্যবিবাহ দেবার চেষ্টা কালে ভ্রাম্যমান আদালতের হানা, পরে কনের পিতাকে জরিমানাসহ ডেক্সি ভর্তি খাবার এতিমখানায় বিতরণ করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় দামুড়হুদা উপজেলার ডুগডুগি গ্রামে মৃত লুতফুর রহমানের ছেলে গোপনে মো: আমির হোসেনের নাবালিকা মেয়ের সঙ্গে বিয়ের আয়োজন করে।এসময় গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার ভূমি সজল কুমার দাসসহ দামুড়হুদা মডেল থানার এএসআই বিপ্লব কুমার সহ পুলিশের একটি একদল পুলিশ কনের বাড়ি হাজির হয়। ঘটনাস্থলে এসে তারা বাল্য বিয়ের আয়োজনের সত্যতা পান এবং কন্যার পিতা মাতা দোষ স্বীকার করলে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা অনুযায়ী বাল্যবিবাহের আয়োজন করার অপরাধে কন্যার পিতা মো: আমির হোসেন (৪২) কে ৮ হাজার টাকা জরিমানা করেন।এছাড়া
বিয়ের অনুষ্ঠানের আয়োজিত খাদ্য সামগ্রী পাশ্ববর্তী ছোটদুধপাতিলা- মুকামতলা এতিম খানায় বিতরণ করা হয়। সেই সঙ্গে মেয়ের ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না মর্মে মেয়ের পিতা মুচলেকা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দামুড়হুদায় কনের বাড়িতে ভ্রাম্যমান আদালত, খাবার পেল এতিমখানা

আপডেট সময় : ০৫:২৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪