সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বরিশাল চার থানায় যুক্ত হয়েছেন আরও চার পরিদর্শক ইন্সপেকটর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫১:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০ ১৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেস্ক
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) চার থানায় যুক্ত হয়েছেন আরও চার পরিদর্শক (ইন্সপেকটর)। তাদেরকে পরিদর্শক (অপারেশন) পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর মধ্য দিয়ে বরিশালের চার থানায় মোট ১২ পরিদর্শক দায়িত্ব পালনে নিযুক্ত হয়েছেন। প্রশাসন, তদন্ত ও অপারেশন, এ তিন ভাগে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে বিএমপির চার থানায়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ডিসেম্বরে উপ-পরিদর্শক (এসআই) থেকে পরিদর্শক (ইন্সপেকটর) পদে পদোন্নতি পেয়েছেন বেশ কিছু কর্মকর্তা। তাদের মধ্যে চারজনকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের চার থানায় পরিদর্শক অপারেশন’র দায়িত্ব দেওয়া হয়েছে। এদের মধ্যে বরিশাল কোতয়ালি মডেল থানার সাবেক সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান পরিদর্শক পদে পদোন্নতি পাওয়ার পরে তাকে এয়ারপোর্ট থানার পরিদর্শক (অপারেশন)’র দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া কোতয়ালী মডেল থানায় মো. মোজাম্মেল হক, কাউনিয়া থানায় হিরন্ময় সরকার এবং বন্দর থানার পরিদর্শক (অপারেশন)’র দায়িত্ব দেওয়া হয়েছে সঞ্জয় কুমারকে।

নগর পুলিশ সূত্রে জানা গেছে, ইতোপূর্বে থানাগুলোতে সেকেন্ড অফিসারের দায়িত্ব পালন করতেন একজন করে জ্যেষ্ঠ উপ-পরিদর্শক। পরিদর্শক অপারেশন পদ সৃষ্টির কারণে সেকেন্ড অফিসার পদ আর থাকছে না থানাগুলোতে। যারা পরিদর্শক (অপারেশন) পদে যুক্ত হয়েছেন তারাই সেকেন্ড অফিসারের দায়িত্ব পালন করবেন।

পরিদর্শক (অপারেশন) পদে দায়িত্ব পালন করা এয়ারপোর্ট থানার পরিদর্শক বা ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান জানান, অফিসারদের ডিউটি বণ্টন, কমিউনিটি পুলিশিং কার্যক্রম, স্টুডেন্ট পুলিশিং কার্যক্রম, অভিযানে ফোর্স পাঠানোসহ সেকেন্ড অফিসাররা যেসব দায়িত্ব পালন করতেন, সেগুলোই পালন করছেন তারা।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন, মূলত জনগণের সেবার মান আরও উন্নত এবং থানাগুলোতে যাতে মানুষ খুব সহজেই আরও ভালো সেবা পেতে পারে, সে জন্য চার থানায় একজন করে পরিদর্শক (অপারেশন)’র দায়িত্ব দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল চার থানায় যুক্ত হয়েছেন আরও চার পরিদর্শক ইন্সপেকটর

আপডেট সময় : ০৭:৫১:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০