সংবাদ শিরোনাম ::
সোহেল সানির “জানতে ইচ্ছে করে” গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৪৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪ ১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
নৌপরিবহন মন্ত্রণালয়ের
প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে বইমেলার
মোড়ক উন্মোচন মঞ্চে বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সহকারি সম্পাদক সোহেল সানি’র ইতিহাস ও গবেষণাধর্মী “জানতে ইচ্ছে করে” গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। গ্রন্থটির মুখবন্ধ লিখেছেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এর মহাপরিচালক সাংবাদিকতায় একুশে পদকপ্রাপ্ত জাফর ওয়াজেদ। গ্রন্থের ওপর আলোচনা করেন একুশে পদকপ্রাপ্ত কবি আসলাম সানি, সাংবাদিক আসাদুজ্জামান সম্রাট, প্রকাশক মুহাম্মদ আকবর প্রমুখ।


























