সংবাদ শিরোনাম ::
স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নানা সংকটে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবর্তনের উদ্যোগেও মিলছে না পর্যাপ্ত সহযোগিতা দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কমেছে আমদানি,তলানিতে রাজস্ব আয় হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪ ঝালকাঠিতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ১২০ ফুট চিমনি দর্শনা সীমান্তে বিজিবির পুশিং নারী শিশু পাচার ও মাদক পাচার প্রতিরোধে জনসচেতন মূলক কার্যক্রম অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কমেছে আমদানি,তলানিতে রাজস্ব আয়

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:০১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর দিয়ে ভারতীয় পণ্যের আমদানিতের রেকর্ড পরিমান ধস নেমেছে।গত ৫ বছরে দর্শনা বন্দর দিয়ে
৯০ শতাংশেরও বেশি রাজস্ব আয় কমছে।এছাড়া ডলার–সংকট, ঋণপত্র (এলসি) খোলার জটিলতা এবং কূটনৈতিক ও বাণিজ্যিক নানা প্রতিবন্ধকতায় আমদানিকারকেরা এই রুট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।
২০২১-২২ অর্থবছরে যেখানে রাজস্ব আদায় হয়েছিল প্রায় ৮৫ কোটি টাকা, সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে তা তলানিতে ঠেকে মাত্র ৮ কোটি ২৮ লাখ টাকায় নেমে এসেছে। তবে চলতি অর্থবছরের শুরুতে পরিস্থিতি কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে বলে দাবি রেলওয়ে কর্তৃপক্ষের। শুল্ক ও রেলওয়ে কার্যালয়ের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, করোনাকালীন স্থবিরতা কাটিয়ে ২০২১-২২ অর্থবছরে বাণিজ্যিক গতিশীলতা বাড়ায় দর্শনা রেলপথে রেকর্ড ৮৪ কোটি ৬৬ লাখ টাকা রাজস্ব আয় হয়েছিল। কিন্তু এরপর থেকেই শুরু হয় ধারাবাহিক পতন। ২০২১-২২ অর্থবছর: ৮৪ কোটি ৬৬ লাখ টাকা ২০২২-২৩ অর্থবছর: ৫৯ কোটি ১৭ লাখ টাকা ২০২৩-২৪ অর্থবছর: ২৬ কোটি ৯৪ লাখ টাকা ২০২৪-২৫ অর্থবছর: ১১ কোটি ৪০ লাখ টাকা ২০২৫-২৬ অর্থবছর: ৮ কোটি ২৮ লাখ টাকা হিসাব অনুযায়ী, পাঁচ বছরের ব্যবধানে এই রুট থেকে সরকারের বার্ষিক রাজস্ব আয় কমেছে ৭৬ কোটি ৩৮ লাখ টাকা, যা শতকরা হিসাবে ৯০ দশমিক ২২ শতাংশ। । দর্শনা কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মাহাবুব-উল-ইসলাম খোকন বলেন, ডলার–সংকট ও ব্যাংকগুলোর এলসি খোলার কঠোর শর্তের কারণে আমদানিকারকেরা অনেক দিন ধরেই চাহিদামতো পণ্য আনতে পারছেন না। এর পাশাপাশি ভিসা ও কূটনৈতিক জটিলতায় ব্যবসায়ীদের যাতায়াত কমে যাওয়ায় বাণিজ্যে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। তবে সম্প্রতি ব্যাংকিং ও বাণিজ্যিক জটিলতা কিছুটা শিথিল হওয়ায় আমদানি আবারও বাড়তে শুরু করেছে। এদিকে, টানা পাঁচ বছরের ধস কাটিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাণিজ্যিক কার্যক্রম কিছুটা বাড়তে শুরু করেছে বলেও জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। তাদের দাবি, বিদ্যমান জটিলতাগুলো ধীরে ধীরে কেটে যাওয়ায় চলতি অর্থবছরের প্রথম চার মাসেই ১৪ কোটি ২৪ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে, যা গত পুরো অর্থবছরের আয়ের চেয়েও বেশি। দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মামুনুর রশিদ বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, ডলার–সংকট ও এলসি জটিলতার কারণে গত কয়েক বছর আমদানিকারকেরা পণ্য আনতে পারেননি। ফলে রাজস্ব আয় তলানিতে নেমেছিল। তবে সাম্প্রতিক সময়ে আমদানি-রপ্তানি বাণিজ্যের জটিলতাগুলো কাটতে শুরু করেছে। চলতি অর্থবছরের প্রথম চার মাসের রাজস্ব আদায়ের চিত্রই প্রমাণ করে, দর্শনা রেলপথ আবারও তার চিরচেনা কর্মচাঞ্চল্যে ফিরতে শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কমেছে আমদানি,তলানিতে রাজস্ব আয়

দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কমেছে আমদানি,তলানিতে রাজস্ব আয়

আপডেট সময় : ০৮:০১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬