সংবাদ শিরোনাম ::
জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ, আবেদন করা যাবে ঘরে বসেই ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডা, চলন্ত বাস থেকে ফেলে দেওয়ায় প্রাণ গেল দুই যাত্রীর খাল পরিষ্কারে পানিতে নেমে প্রশংসায় ভান্ডারিয়ার ইউএনও বিরামপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত,প্রধান অতিথি সংসদ সদস্য ডা.জাহিদ হোসেন বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের ৭ নেতা- কর্মী আটক নাশকতা ও ষড়যন্ত্রের প্রতিবাদে বানারীপাড়ায় বিক্ষোভ সমাবেশ সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধে দুই কিলোমিটারজুড়ে এলাকাবাসীর মানববন্ধন ঝালকাঠিতে যানজট নিরসনে স্বেচ্ছাশ্রমে কাজ করছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তেঁতুলিয়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মদলের ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন বিরামপুরে শিক্ষা, নারী উন্নয়ন ও কৃষিতে বিশেষ উদ্যোগ নিয়ে পাশে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন

জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ, আবেদন করা যাবে ঘরে বসেই

আজকের ক্রাইম ডেক্স
  • আপডেট সময় : ০৮:৫৮:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামানত ছাড়াই সর্বোচ্চ ৫০ হাজার টাকা ঋণ পাওয়ার সুযোগ চালু রেখেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকে না গিয়েই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এ ঋণের আবেদন, অর্থ গ্রহণ ও কিস্তি পরিশোধ করা যাবে।

বাংলাদেশ ব্যাংকের ‘ই-ঋণ’ পুনঃঅর্থায়ন স্কিম হালনাগাদ করে গত ৯ নভেম্বর জারি করা সার্কুলারে এ সুবিধার কথা জানানো হয়েছে। স্কিমটির মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত করা হয়েছে।

এ স্কিমে একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ হাজার টাকা ঋণ নিতে পারবেন। ঋণের মেয়াদ সর্বোচ্চ ১২ মাস এবং গ্রাহক পর্যায়ে বার্ষিক সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৯ শতাংশ।

প্রান্তিক জনগোষ্ঠী, নারী উদ্যোক্তা, ১৮ থেকে ২৫ বছর বয়সী শিক্ষার্থী, প্রতিবন্ধী ব্যক্তি, তৃতীয় লিঙ্গের মানুষ এবং ব্যাংকিং সুবিধাবঞ্চিতদের এ ঋণে অগ্রাধিকার দেওয়া হবে।

তফসিলি ব্যাংকের মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপ, এমএফএস ও ই-ওয়ালেট ব্যবহার করে পুরো প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

বাংলাদেশ ব্যাংকের আশা, এ উদ্যোগের ফলে প্রান্তিক মানুষের আর্থিক অন্তর্ভুক্তি বাড়বে এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের আয়বর্ধক কর্মকাণ্ডে নতুন সুযোগ তৈরি হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ, আবেদন করা যাবে ঘরে বসেই

জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ, আবেদন করা যাবে ঘরে বসেই

আপডেট সময় : ০৮:৫৮:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬