সংবাদ শিরোনাম ::
অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ, আবেদন করা যাবে ঘরে বসেই ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডা, চলন্ত বাস থেকে ফেলে দেওয়ায় প্রাণ গেল দুই যাত্রীর খাল পরিষ্কারে পানিতে নেমে প্রশংসায় ভান্ডারিয়ার ইউএনও বিরামপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত,প্রধান অতিথি সংসদ সদস্য ডা.জাহিদ হোসেন বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের ৭ নেতা- কর্মী আটক নাশকতা ও ষড়যন্ত্রের প্রতিবাদে বানারীপাড়ায় বিক্ষোভ সমাবেশ

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধে দুই কিলোমিটারজুড়ে এলাকাবাসীর মানববন্ধন

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৪৩:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুগন্ধা নদীর ভয়াবহ ভাঙন থেকে বসতবাড়ি, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় সরকারি আবুল কালাম ডিগ্রি কলেজ থেকে চরসাধুকাঠী ফাজিল মাদ্রাসা পর্যন্ত নদীর ভাঙনকবলিত এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে নারী-পুরুষ, শিক্ষক, শিক্ষার্থী, পেশাজীবী, শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সুগন্ধা নদীর অব্যাহত ভাঙনে দেহেরগতি ইউনিয়নের অসংখ্য বসতবাড়ি, রাস্তাঘাট, আবাদি জমি ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। বর্তমানে ভাঙনের ঝুঁকিতে রয়েছে সরকারি আবুল কালাম কলেজের একাডেমিক ভবন ও ছাত্রাবাস, জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়, ২৯ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেহেরগতি ইউনিয়ন পরিষদ ভবন এবং চরসাধুকাঠী ফাজিল মাদ্রাসাসহ গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থাপনা।

তাঁরা আরও বলেন, নদীভাঙন রোধে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণ না করায় প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা। অনেক পরিবার ইতোমধ্যে বসতভিটা ও সহায়-সম্বল হারিয়েছেন। দ্রুত নদীশাসন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন করা না হলে এলাকার মানুষের দুর্ভোগ আরও বাড়বে।

মানববন্ধন আয়োজক কমিটির আহ্বায়ক ও স্থানীয় সমাজকর্মী সুজন মুন্নার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে মাইনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন বরিশাল জেলা (দক্ষিণ) যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মাইনুল ইসলাম শিহাব মোল্লা, দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেমায়েত, ইউনিয়ন জামায়াতের আমির এরশাদ হোসাইন, চরসাধুকাঠী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক, শিক্ষক হাফেজ মমিনুল ইসলামসহ নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

মানববন্ধন থেকে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (দোয়ারিকা সেতু) থেকে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত সুগন্ধা নদীর ভাঙনকবলিত এলাকায় নদীশাসন, স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ ও সার্বিক উন্নয়নের দাবি জানানো হয়।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা বলেন, বাবুগঞ্জ উপজেলার বেশকিছু গুরুত্বপূর্ণ স্থান বিশেষ করে বরিশাল বিমানবন্দরের উত্তর প্রান্তে ক্ষুদ্রকাঠী, সরকারি আবুল কালাম কলেজ, বাবুগঞ্জ খেয়াঘাট এলাকায় সন্ধ্যা ও সুগন্ধা নদীর ভাঙন অব্যাহত রয়েছে। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। অচিরেই ভাঙন প্রতিরোধে টিকসই বাঁধ নির্মাণ করা হবে।

বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে দেহেরগতি ইউনিয়নের গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনা, বসতবাড়ি, আবাদি জমি ও যোগাযোগব্যবস্থা মারাত্মক হুমকির মুখে পড়বে। তাই ভাঙন রোধে আর বিলম্ব না করে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের দাবি জানান তাঁরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধে দুই কিলোমিটারজুড়ে এলাকাবাসীর মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধে দুই কিলোমিটারজুড়ে এলাকাবাসীর মানববন্ধন

আপডেট সময় : ১১:৪৩:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬