সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা ঘোড়াঘাটে সংবাদ প্রকাশের পর শিক্ষিকা সেলিনা আক্তার বরখাস্ত বরিশালে বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়নের ব্যতিক্রমী হা-ডু-ডু আয়োজন সুপারি পাড়া নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন বরিশালে সাবেক শিক্ষক নেতাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার ভারতে যাওয়ার সময় দর্শনা ইমিগ্রেশনে একাধিক মামলার পাবনার আসামি গ্রেপ্তার মাদরাসা ছাত্রীকে ধর্ষণের, অভিযোগে শিক্ষকের মৃত্যু দণ্ড বরিশালে ইজিবাইকে মিলল শক্তিশালী বোমা, চালক গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে শপথ গ্রহণের ভিডিও ভাইরাল

ঘোড়াঘাটে সংবাদ প্রকাশের পর শিক্ষিকা সেলিনা আক্তার বরখাস্ত

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৩৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরেরঘোড়াঘাটে সংবাদ প্রকাশের পর বিরাহিমপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সেলিনা আক্তার সাময়িক বরখাস্ত। বেত্রাঘাতে নির্যাতনে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তারের ডান হাত ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় অভিযোগের পাঁচ মাস পর অভিযুক্ত সহকারী শিক্ষিকা সেলিনা আখতারের বিরুদ্ধে সাময়িক বরখাস্তের আদেশ প্রদান করা হয়েছে। এ সংক্রান্ত বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ থেকে এ আদেশ আসে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার টিএন্ডটি মোড়ে শিশুটির ন্যায়বিচার ও চিকিৎসার দায়িত্ব নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেন তার বাবা। পরে ঘোড়াঘাট সরকারি কলেজের রোভার স্কাউট দলের সদস্যরা মানববন্ধন করে।

বিরাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সেলিনা আখতারের বেত্রাঘাতে তৃতীয় শ্রেণীর শিশু শিক্ষার্থী সুমাইয়া আক্তারের ডান হাত গুরুতর আহত হয়। গত পাঁচ মাস ধরে সে কলম ধরা, লেখালেখি ও দৈনন্দিন স্বাভাবিক কাজ কর্ম করতে পারছে না। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে বলে অভিযোগ করেন সুমাইয়ার বাবা সাইদুর রহমান।

পরিবারের আরও অভিযোগ, একই শিক্ষিকার বিরুদ্ধে অন্য শিক্ষার্থীদের শারীরিক নির্যাতনের ঘটনাও ঘটেছে। এসব বিষয়ে শিক্ষা বিভাগে লিখিত অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে সাইদুর রহমান মেয়ের উন্নত চিকিৎসার দায়িত্ব নিশ্চিত করা এবং অভিযুক্ত শিক্ষিকার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ ছাড়া মানববন্ধনেও নিরপেক্ষ তদন্ত, শিশু নির্যাতনের ঘটনায় দায়ীদের শাস্তি এবং বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। ওই দিনই অভিযুক্ত শিক্ষিকা সেলিনা আক্তারের বিরুদ্ধে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ থেকে বরখাস্তের আদেশ আসে।

এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফজাল হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে প্রতিবেদন পাঠানো হয়েছিল। সেই প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষিকাকে সাময়িক বরখাস্তের আদেশ সংক্রান্ত চিঠি সোমবার (৯ নভেম্বর) শিক্ষা অফিসে এসে পৌঁছেছে। অভিযুক্ত শিক্ষিকার কাছে চিঠিটি পৌঁছে দেওয়া হবে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।

অভিযোগের বিষয়ে সহকারী শিক্ষিকা সেলিনা আখতারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে আমার কিছুই বলার নেই। আমি এ স্কুলে ২০ বছর ধরে আছি। এতদিনেও কেউ কোনো অভিযোগ করেনি। আমার বিরুদ্ধে কেন অভিযোগ করা হয়েছে, এ নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটে সংবাদ প্রকাশের পর শিক্ষিকা সেলিনা আক্তার বরখাস্ত

ঘোড়াঘাটে সংবাদ প্রকাশের পর শিক্ষিকা সেলিনা আক্তার বরখাস্ত

আপডেট সময় : ০৯:৩৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬