সংবাদ শিরোনাম ::
অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ, আবেদন করা যাবে ঘরে বসেই ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডা, চলন্ত বাস থেকে ফেলে দেওয়ায় প্রাণ গেল দুই যাত্রীর খাল পরিষ্কারে পানিতে নেমে প্রশংসায় ভান্ডারিয়ার ইউএনও বিরামপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত,প্রধান অতিথি সংসদ সদস্য ডা.জাহিদ হোসেন বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের ৭ নেতা- কর্মী আটক নাশকতা ও ষড়যন্ত্রের প্রতিবাদে বানারীপাড়ায় বিক্ষোভ সমাবেশ

বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু।

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:২৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টায় বরিশালের বাবুগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান।

দ্বিতীয় ব্যাচের এ প্রশিক্ষণ কর্মশালায় ৪ জন সুপারভাইজার ও ৫০ জন তথ্য সংগ্রহকারী অংশগ্রহণ করেন। দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে তথ্য সংগ্রহের পদ্ধতি, প্রয়োজনীয় নির্দেশনা ও মাঠপর্যায়ের কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, দুই দিনের প্রশিক্ষণ শেষে আগামী ৮ নভেম্বর বাবুগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নে নাগরিকদের কাছ থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য তথ্য সংগ্রহের কাজ শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু।

বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু।

আপডেট সময় : ০১:২৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬