সংবাদ শিরোনাম ::
শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক আলমডাঙ্গার স্বপন ফেসবুকে রাজনৈতিক পোস্ট দেয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু। প্রবাসীর ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে, বাড়ি থেকেও উচ্ছেদের হুমকি ডিসেম্বরে আপা আসবে তাই চলে যাচ্ছি বিদায় বাংলাদেশ আসিফ মাহমুদ ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি বিরামপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের উচ্ছ্বাস, ঐতিহ্য ফেরাতে মাঠে ৮ দল

ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের ঘোড়াঘাটে জমি কেনাবেচা ও ৬০ লাখ টাকা লেনদেনকে কেন্দ্র করে বিরোধের জেরে করা চাঁদাবাজি ও প্রতারণার মামলায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল মিয়াকে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে উপজেলার ওসমানপুর ছয়ঘটি এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করেন ঘোড়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) রাজা মিয়া। গ্রেপ্তার উজ্জ্বল মিয়া ওই এলাকার ইউনুস আলীর ছেলে।

মামলার বাদী রিফাত কবির চৌধুরী উপজেলার ৩ নম্বর ইউনিয়নের কাশিয়াতলা শীতল গ্রামের বাসিন্দা। এজাহার সূত্রে জানা যায়, ঘোড়াঘাটের সাগরপুর মৌজায় ৫৭ শতক জমি কেনার জন্য উজ্জ্বল মিয়া ২২ লাখ ৮০ হাজার টাকা মূল্য নির্ধারণ করেন। এর মধ্যে ১০ লাখ ৮০ হাজার টাকা পরিশোধ করে বাকি ১২ লাখ টাকা বকেয়া রাখেন। পরে বিভিন্ন সময়ে ব্যাংকের মাধ্যমে আরও ৪৮ লাখ টাকা লেনদেন হয়। সব মিলিয়ে ৬০ লাখ টাকা পাওনার বিষয়টি স্থানীয় লোকজনের উপস্থিতিতে স্বীকার করেন উজ্জ্বল মিয়া। এ সময় ৭ লাখ টাকা পরিশোধ করে বাকি ৫৩ লাখ টাকা দেওয়ার অঙ্গীকার করেন। এ বিষয়ে ৯টি ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামাও সম্পাদন করা হয়।

বাদীর অভিযোগ, পরবর্তী সময়ে উজ্জ্বল মিয়া তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দিয়ে একপর্যায়ে ৫ লাখ টাকা আদায় করেন। এ ছাড়া তাঁর ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ২০ হাজার টাকার ক্ষতিসাধন করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় ১ নম্বর মামলা হয়েছে। মামলাটি ৩ নভেম্বর ২০২৬ তারিখে নথিভুক্ত করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে এরকম করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬