সংবাদ শিরোনাম ::
দামুড়হুদায় গলায় ভাত বেঁধে বৃদ্ধের মৃত্যু
দামুড়হুদায় গলায় ভাত বেঁধে বৃদ্ধের মৃত্যু
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
- আপডেট সময় : ১২:২৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দামুড়হুদার ধান্যঘরা গ্রামে গলায় ভাত বেঁধে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ৮ টায় দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের মৃত রওশন আলী শাহ্’র ছেলে নজরুল ইসলাম ওরফে নওশাদ আলী শাহ (৬৫) নিজ বাড়িতে ভাত খেতে বসে। ভাত খাওয়ার এক পর্যায়ে হঠাৎ তাঁর গলায় খাবার আটকে যায়। এসময় তিনি নিশ্বাস নিতে সমস্যা হলে পরিবারের সদস্যরা দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
নিহতের ছেলে সাইদুল ইসলাম জানান, বাবা সুস্থ ছিলেন।প্রতিদিনের মতো সকালে বাবা বাড়িতে ভাত খাচ্ছিলেন। এ সময় হঠাৎ গলায় ভাত আটকে গেলে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
























