পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় ১১৪ পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্যের সুপারিশ মোতাবেক TR এর বরাদ্দ থেকে উপজেলার পশ্চিম হাজীপুর জামে মসজিদে ৩ লক্ষ টাকা মসজিদের নির্মানকাজে ব্যায়ের জন্য অনুদান প্রদান করা হয়। উক্ত অনুদানের টাকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (PIO) কার্যালয় থেকে ছাড় দেয়াকালে স্ট্যাম্প খরচ ও হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয় খরচ অজুহাতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী মো. হাফিজুর রহমান ৩,৫০০/- উক্ত মসজিদের উন্নয়ন কাজের সিপিসি'র সভাপতি মোস্তফা জামান সুজন এর কাছ থেকে আদায় করে। এর পরে গত ২১/০৭/২০২৬ তারিখ অফিস সহকারী মো. হাফিজুর রহমান মোবাইল ফোনে পুনরায় ৩ লক্ষ টাকার ১০% টাকা অফিস খরচ, অডিট খরচ, ভ্যাট, আইটি (মূলত TR এর বরাদ্দকৃত টাকা সম্পূর্ন ভ্যাট, আইটি মুক্ত) বাবদ অফিসে এসে জমা দিতে হবে মর্মে জরুরি তলব করে। তৎক্ষনাৎ উক্ত পার্সেন্টেজের টাকা দাবী করার বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকসেদুল আলমকে মোবাইল ফোনে অবগত ও নালিশ করা হলে তিনি কোনো ব্যবস্থা না নিয়ে বিষয়টি এড়িয়ে যান। উল্লেখ্য যে, উপজেলার সকল উন্নয়ন বরাদ্দ থেকে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে বিভিন্ন হারে উৎকোচ বা কমিশন আদায় করার বিষয়টি সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পরার কারণে স্থানীয় সাধারণ জনগণের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.