বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুর ডিগ্রি কলেজের এক প্রভাষককে গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাবুগঞ্জের শরিকল বাজার এলাকায়।
আটককৃত শিক্ষকের নাম মোকাদ্দেছুর রহমান। তিনি আগরপুর ডিগ্রি কলেজের পরিসংখ্যান বিভাগের প্রভাষক এবং নাটোর জেলার লালপুর থানার সালামপুর ইউনিয়নের সাধুপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোকাদ্দেছুর রহমান শরিকল বাজার এলাকায় বেশ কয়েকজন শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতেন। সে সুবাদে সরিকল গ্রামের অসুস্থ আজাদ হাওলাদারের (৫০) স্ত্রীর সঙ্গে তার পরিচয় ও ঘনিষ্ঠতা গড়ে ওঠে। গত দুই মাস ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল বলে এলাকায় গুঞ্জন ছিল। বুধবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে স্থানীয়দের সন্দেহ হলে তারা ওই গৃহবধূর ঘরে গিয়ে শিক্ষক ও নারীকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এ সময় বিক্ষুব্ধ জনতা শিক্ষককে আটক করে গণধোলাই দেয়।
পরবর্তীতে ঘটনার সত্যতা স্বীকার করেন অভিযুক্ত শিক্ষক ও সংশ্লিষ্ট নারী।
এ বিষয়ে আগরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ এবায়দুল হক শাহীন জানান, ঘটনাটি জানার পরপরই জরুরি সভা আহ্বান করা হয়েছে। অভিযুক্ত প্রভাষক মোকাদ্দেছুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে প্রভাষক আমিনুল ইসলাম খসরুকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.