চুয়াডাঙ্গায় রুগীর মৃত্যুতে ক্লিনিক ভাঙচুর ও চিকিৎসক লাঞ্ছনার প্রতিবাদে ৪৮ ঘণ্টা প্রাইভেট চেম্বার বন্ধ
চুয়াডাঙ্গায় রুগীর মৃত্যুতে ক্লিনিক ভাঙচুর ও চিকিৎসক লাঞ্ছনার প্রতিবাদে ৪৮ ঘণ্টা প্রাইভেট চেম্বার বন্ধ
- আপডেট সময় : ১২:০০:১৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা শহরের উপশম ক্লিনিকে রুগির মৃত্যুতে কিন দফা ক্লিনিক ভাঙচুর ও চিকিৎসক লাঞ্ছনার প্রতিবাদে সোমবার ও মঙ্গলবার জেলার সব চিকিৎসকের প্রাইভেট চেম্বার বন্ধ রাখার ঘোষণার পর থেকে চিকিৎসাসেবা বন্ধ রয়েছে।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চুয়াডাঙ্গা শাখার সভাপতি ডা. হাসানুজ্জামান নূপুর বিষয়টি নিশ্চিত করেছেন। একই সময়ে জেলার সব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মালিক সমিতিগুলো।
তবে ধর্মঘট চলাকালে সরকারি হাসপাতালের চিকিৎসাসহ সব কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে।উল্লেখ্য, শনিবার রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার সুবদিয়া গ্রামের খেজমত মোল্লার ছেলে সুবদিয়া ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রবগুল মোল্লা(৫০)’র ক্ষুব্ধ স্বজনরা ক্লিনিকে ব্যাপক ভাঙচুর করে। এসময় ডাঃ তন্ময়ের মামা ডা. আবু হাসানুজ্জামান নুপুরকে মারধর করে।

























