সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গায় স্ত্রীকে‌ গলা কেটে হত্যা মামলায় স্বামী তালেবকে আমৃত্যু কারাদণ্ড বাবুগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে ১৬০ নং সৈয়দ হালিমা মোয়াজ্জেম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও পানি সংকটের আশ্বাস ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় জনসম্পৃক্ত কর্মকাণ্ডে রহমতপুরে আলোচনায় রাজন শিকদার। বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক আটক। জীবননগরে মাদক বিরোধী সমাবেশে১৫ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ চুয়াডাঙ্গার দর্শনার অপহৃত স্কুলছাত্র রাজশাহীতে উদ্ধার, অপহরণচক্রের ২ সদস্য গ্রেপ্তার থ্রি-হুইলার ও বাস শ্রমিকদের দ্বন্ধে বরিশাল থেকে বাস চলাচল বন্ধ ঝালকাঠিতে ২ দফা দাবিতে গণপূর্ত কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ মিছিল

বাবুগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:২৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের বাবুগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১ টায় বাবুগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মাদক, চুরি-ছিনতাই, কিশোরদের অপরাধপ্রবণতা, সামাজিক অবক্ষয় এবং বিভিন্ন অপরাধ প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করা হয়।

সভায় উপস্থিত সদস্যরা নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য ঝুঁকির বিষয় তুলে ধরেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতামত দেন।
এসময় সভায় বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কামরুন্নাহার তামান্না, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুর রউফ, বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান হাওলাদার, চাঁদপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন রাড়ী, রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ সুমন সিকদার সহ বিভিন্ন দপ্তরের প্রদান, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:২৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬