বরিশালের বাবুগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১ টায় বাবুগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা'র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাদক, চুরি-ছিনতাই, কিশোরদের অপরাধপ্রবণতা, সামাজিক অবক্ষয় এবং বিভিন্ন অপরাধ প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করা হয়।
সভায় উপস্থিত সদস্যরা নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য ঝুঁকির বিষয় তুলে ধরেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতামত দেন।
এসময় সভায় বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কামরুন্নাহার তামান্না, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুর রউফ, বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান হাওলাদার, চাঁদপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন রাড়ী, রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ সুমন সিকদার সহ বিভিন্ন দপ্তরের প্রদান, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.