ঝালকাঠির রাজাপুরে ভিডিও কলে স্বামীর সঙ্গে কথা বলার সময় গৃহবধূর আত্মহত্যা
ঝালকাঠির রাজাপুরে ভিডিও কলে স্বামীর সঙ্গে কথা বলার সময় গৃহবধূর আত্মহত্যা
- আপডেট সময় : ০৬:২০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

ঝালকাঠির রাজাপুরে স্বামীর সঙ্গে মোবাইল ফোনে ভিডিও কলে কথা বলার সময় গলায় ওড়না পেঁচিয়ে রাবেয়া বেগম (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের চারাখালি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতের ছোট ভাই রিয়াজুল ইসলাম জানান, প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে মালয়েশিয়াপ্রবাসী হৃদয়ের সঙ্গে রাবেয়ার পরিচয় হয়। পরবর্তীতে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়েছিল। ঘটনার দিন সকালে রাবেয়া তার স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন। একপর্যায়ে কি কারণে যেন অভিমান করে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।
ঘটনার পর স্বজন ও প্রতিবেশীরা তাকে দ্রুত উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।























