সংবাদ শিরোনাম ::
নবাগত পুলিশ সুপার হিসেবে ঝালকাঠিতে যোগদান ও দায়িত্বভার গ্রহণ করলেন মেরিন সুলতানা ​ঝালকাঠির রাজাপুরে ভিডিও কলে স্বামীর সঙ্গে কথা বলার সময় গৃহবধূর আত্মহত্যা ​ ঝালকাঠিতে রোহিঙ্গা সন্দেহে বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করতে আসা ২ নারী আটক বইকে নিজের পরম বন্ধু বানিয়ে নাও: কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় ড. এস এম জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের নিয়ে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘যুব শান্তি মেলা বাবুগঞ্জে বৈদ্যুতিক খুঁটিতে উঠে মানসিক ভারসাম্যহীন যুবক দগ্ধ, চিকিৎসার জন্য সাহায্য চান তার মা স্বামীর মৃত্যুর একদিন পর জামায়াত নেত্রী স্ত্রীরও মৃত্যু উজিরপুরে সড়কের পাইলিংয়ে জিও ব্যাগের বদলে পাটের বস্তায় মাটি! বরিশাল কাউনিয়ায় পুলিশের অভিযান: ৪০ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ বরিশালে ডিবির সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও অস্ত্রসহ আটক ৭

​ঝালকাঠির রাজাপুরে ভিডিও কলে স্বামীর সঙ্গে কথা বলার সময় গৃহবধূর আত্মহত্যা ​

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ০৬:২০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির রাজাপুরে স্বামীর সঙ্গে মোবাইল ফোনে ভিডিও কলে কথা বলার সময় গলায় ওড়না পেঁচিয়ে রাবেয়া বেগম (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
​বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের চারাখালি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতের ছোট ভাই রিয়াজুল ইসলাম জানান, প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে মালয়েশিয়াপ্রবাসী হৃদয়ের সঙ্গে রাবেয়ার পরিচয় হয়। পরবর্তীতে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়েছিল। ঘটনার দিন সকালে রাবেয়া তার স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন। একপর্যায়ে কি কারণে যেন অভিমান করে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

ঘটনার পর স্বজন ও প্রতিবেশীরা তাকে দ্রুত উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

​ঝালকাঠির রাজাপুরে ভিডিও কলে স্বামীর সঙ্গে কথা বলার সময় গৃহবধূর আত্মহত্যা ​

​ঝালকাঠির রাজাপুরে ভিডিও কলে স্বামীর সঙ্গে কথা বলার সময় গৃহবধূর আত্মহত্যা ​

আপডেট সময় : ০৬:২০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬