সংবাদ শিরোনাম ::
​ঝালকাঠি সদর হাসপাতালে বহিরাগত দিয়ে এক্স-রে করানোর অভিযোগ, টেকনোলজিস্টকে শোকজ ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের পাল্টাপাল্টি প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঝালকাঠি রেড ক্রিসেন্টের নবগঠিত এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে নৌকায় ভাসমান বেদে জেলেদের তথ্য হালনাগাদ কার্যক্রম শুরু বাবুগঞ্জে আড়িয়াল খাঁ নদীর ভয়াবহ ভাঙন, ক্ষতিগ্রস্তদের পাশে ইউএনও ঝালকাঠিতে নৌযান শুমারি-২০২৬ উদ্বোধন উপলক্ষে র‍্যালি কলাপাড়া উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন আলহাজ্ব জাহাঙ্গীর আলম তালুকদার জীবননগর বেনীপুর সীমান্তের এপারে ১ ভারতীয় নাগরিকসহ ৫ জন আটক এক গেজেটে মুক্তিযোদ্ধা দাবীদার দুই নুরুল রহস্যজনক কারনে ১০ মাসেও মিলেনি তদন্ত প্রতিবেদন মানামী লঞ্চ মালিক সালামের ১বছরের কারাদন্ড ও ৬ কোটি টাকা অর্থদন্ড

​ঝালকাঠি সদর হাসপাতালে বহিরাগত দিয়ে এক্স-রে করানোর অভিযোগ, টেকনোলজিস্টকে শোকজ

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ০৪:১৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১০০ শয্যাবিশিষ্ট ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি এক্স-রে রুমে বহিরাগত ব্যক্তি দিয়ে হাসপাতালের সেবা কার্যক্রম পরিচালনার অভিযোগে মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফার) দিলীপ কুমার শীলকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
​গত ১৭ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে তা হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে ১৮ আগস্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মাসুম ইফতেখার স্বাক্ষরিত একটি শোকজ নোটিশ জারি করা হয়।
​নোটিশে উল্লেখ করা হয়, সরকারি হাসপাতালে অনুমোদিত জনবলের বাইরে বহিরাগত লোক দিয়ে দাপ্তরিক বা চিকিৎসা সেবামূলক কাজ করানো সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার সংশ্লিষ্ট ধারা অনুযায়ী গুরুতর অসদাচরণের শামিল। এই অনিয়মের বিষয়ে কেন তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, তার সন্তোষজনক জবাব আগামী তিন কার্যদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মাসুম ইফতেখার বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রকাশের পরই আমরা তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে তাঁকে শোকজ করেছি। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব পাওয়া না গেলে প্রচলিত বিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
​এ বিষয়ে অভিযুক্ত মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফার) দিলীপ কুমার শীল বলেন, “আমি শোকজের নোটিশ হাতে পেয়েছি। কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যেই এর যথোপযুক্ত জবাব দেব।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

​ঝালকাঠি সদর হাসপাতালে বহিরাগত দিয়ে এক্স-রে করানোর অভিযোগ, টেকনোলজিস্টকে শোকজ

​ঝালকাঠি সদর হাসপাতালে বহিরাগত দিয়ে এক্স-রে করানোর অভিযোগ, টেকনোলজিস্টকে শোকজ

আপডেট সময় : ০৪:১৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬