বিজয়নগরে আধুনিক ডাকবাংলোর ভিত্তি প্রস্তর স্থাপন স্থাপন ও কৃষক কার্ড' তথ্য সংগ্রহ সভা অনুষ্ঠিত
বিজয়নগরে আধুনিক ডাকবাংলোর ভিত্তি প্রস্তর স্থাপন স্থাপন ও কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:২৩:২৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে আধুনিক ডাকবাংলোর ৪তলা বিশিষ্ট আধুনিক ডাকবাংলো নির্মাণ এর ভিত্তি প্রস্তর স্থাপন ও বর্তমান প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার এর অংশ বিশেষ অগ্রাধিকার কর্মসূচির আওতায় কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম বাস্তবায়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ই জুলাই (শনিবার) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান এর সভাপতিত্বে প্রধান আলোচক উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল ইসলাম। এসময় বক্তারা বলেন, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের তথ্যভান্ডার হালনাগাদ হবে এবং সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি, প্রণোদনা ও বিভিন্ন সেবা দ্রুত ও স্বচ্ছভাবে কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে। এ সময় কৃষকদের সঠিক তথ্য দিয়ে কৃষক কার্ডের নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আলী আজম ও এ বি এম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, উপদেষ্টা কমিটির সদস্য গিয়াসউদ্দিন মুন্সি, বিআরডিবির চেয়ারম্যান এইচ এম জহিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ছায়েদ খন্দকারসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, কৃষি বিভাগের কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা চত্বরে বিজয়নগর উপজেলায় চারতলা বিশিষ্ট আধুনিক ডাকবাংলো নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।
এসময় বিআরডিবির পক্ষ থেকে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে সম্মাননা স্মারক প্রদান করেন বিআরডিবির চেয়ারম্যান এইচ এম জহিরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান ছায়েদ খন্দকার।























