সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য দর্শনার এলিজা রহমান অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত

ঝালকাঠিতে মা সমাবেশে এমপি ইলেন ভুট্টো: গুরুত্ব দিলেন সন্তানের নৈতিক শিক্ষায়

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ০৫:৫৬:২৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ১৭৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি সদর উপজেলার চামটা বি.কে. ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে এক বর্ণাঢ্য ‘মা সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় বিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. খুরশিদ জাহানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় শিক্ষানুরাগী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চামটা বি.কে. ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাসান আহমেদ বাবুল, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছরিন আক্তার মিনা, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও এপিপি মুন্সী রেজাউল হক আজিম। এছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের মায়েরা তাদের মতামত তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো তাকে নির্বাচিত করার জন্য এলাকাবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “একটি শিশুর প্রাথমিক শিক্ষার হাতেখড়ি হয় পরিবারে। তাই সন্তানের সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে মা-বাবার ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মায়েদের আরও বেশি সচেতন ও সক্রিয় হতে হবে।”

সমাবেশ শেষে সারা দেশে চলমান জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে একটি আমলকী গাছের চারা রোপণ করেন সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে মা সমাবেশে এমপি ইলেন ভুট্টো: গুরুত্ব দিলেন সন্তানের নৈতিক শিক্ষায়

ঝালকাঠিতে মা সমাবেশে এমপি ইলেন ভুট্টো: গুরুত্ব দিলেন সন্তানের নৈতিক শিক্ষায়

আপডেট সময় : ০৫:৫৬:২৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬