সংবাদ শিরোনাম ::
দর্শনায় আখ চাষী কল্যাণ সংস্থার বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জেলা প্রশাসনের কঠোর অভিযান: জরিমানা ও বাল্কহেড জব্দ কুড়িয়ানায় পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু ব্যক্তিগত অর্থায়নে রহমতপুরজুড়ে রাজন শিকদারের ধারাবাহিক উদ্যোগ ঝালকাঠিতে মা সমাবেশে এমপি ইলেন ভুট্টো: গুরুত্ব দিলেন সন্তানের নৈতিক শিক্ষায় মেঘনায় জেলেদের জালে ধরা পড়ছে বড় বড় পাঙ্গাশ বরিশালে ইয়াবা ও নগদ টাকাসহ  মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  রূপসার শ্রীরামপুর বিলে বেড়িবাঁধে ফাটল হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, উদ্বিগ্ন পাঁচ গ্রামের মানুষ, স্থায়ী সমাধান চায় এলাকাবাসী, ঝুঁকিতে আমন আবাদ ও মাছ চাষ ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ থেরাপি চিকিৎসা সেবা ক্যাম্পেইনের উদ্বোধন দর্শনা পৌর মেয়র হলে যে ৮ বিষয় নিয়ে কাজ করবো -মুকুল শাহ্

কুড়িয়ানায় পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৬:২৩:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরের স্বরূপকাঠী (নেছারাবাদ) উপজেলার বিখ্যাত পর্যটন এলাকা আটঘর-কুড়িয়ানার পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পানিতে পড়ে মো. মুহিন সরদার (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মুহিন বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া আইডিয়াল কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ও গুঠিয়া গ্রামের সৌদি প্রবাসী মনির সরদারের ছোট ছেলে।
শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে স্বরূপকাঠী উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের আদমকাঠি-কটুরাকাঠি খালে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের বন্ধুদের সূত্রে জানা গেছে, শনিবার বন্ধুদের সঙ্গে কুড়িয়ানা পেয়ারা বাগান পরিদর্শনে যান মুহিন। বিকেলে তারা ভাড়া করা ট্রলারে ঘুরছিলেন। চলন্ত ট্রলারটির সামনের অংশে বসে ছিলেন মুহিন। ট্রলারটি আদমকাঠি থেকে কটুরাকাঠি খাল অতিক্রম করার সময় মুহিন হঠাৎ ভারসাম্য হারিয়ে গভীর পানিতে পড়ে যান। তিনি পানিতে পড়ে যাওয়ার সাথে সাথেই ট্রলার থামিয়ে তার বন্ধুরা ও স্থানীয়রা উদ্ধারের জন্য পানিতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। বেশ কিছুক্ষণের চেষ্টায় তাকে পানি থেকে উদ্ধার করে দ্রুত নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। আনন্দভ্রমণ মুহূর্তের মধ্যেই বন্ধুদের কান্না আর বিষাদে রূপ নেয়।
নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মেহেদী হাসান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ হাসপাতালে ছুটে যায়। জানা গেছে, পেয়ারা বাগানে ঘুরতে এসে অসাবধানতাবশত ট্রলার থেকে পানিতে পড়ে ওই তরুণের মৃত্যু হয়েছে। কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া রাতে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে নাড়ীছেড়া ধন ছেলেকে হারিয়ে মুহিনের মায়ের কান্না-আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পরিবারে বইছে শোকের মাতম। পিতা মনির সরদার সৌদিআরব থেকে সোমবার দেশে ফেরার পরে মুহিনের জানাজা ও দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কুড়িয়ানায় পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু

কুড়িয়ানায় পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৬:২৩:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬