সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য দর্শনার এলিজা রহমান অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত

ঝালকাঠির রাজাপুরে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ১০:৫৪:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ১৬৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

​ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বসতঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিটের মধ্যে উপজেলার চাড়াখালী গ্রামে এই ঘটনা ঘটে।
​ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. শাহআলম শিকদার চুন্নু (৫০) জানান, রাতে অজ্ঞাতনামা ৬-৭ জনের একটি ডাকাত দল কৌশলে তাদের বসতঘরের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা অস্ত্র ও ভয়ভীতি প্রদর্শন করে শাহআলম শিকদার, তাঁর স্ত্রী এবং তাদের একমাত্র কন্যাসন্তানের হাত, পা ও চোখ দড়ি দিয়ে বেঁধে ফেলে।
​এরপর ডাকাত দল পুরো ঘর তছনছ করে নগদ ৮৫ হাজার টাকা, প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার এবং একটি স্মার্টফোন লুটে নেয়। ডাকাতি শেষে ডাকাতরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
​ঘটনার খবর পেয়ে আজ সকালে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
​এলাকায় এমন দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠির রাজাপুরে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

ঝালকাঠির রাজাপুরে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

আপডেট সময় : ১০:৫৪:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬